আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

যানজট এড়াতে সাঁতরিয়ে নদী পাড়ি দেন ডেভিড

যানজট এড়াতে সাঁতরিয়ে নদী পাড়ি দেন ডেভিড

শহরের ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন ঠিক সময়ে অফিসে পৌঁছানো দুষ্কর হয়ে পড়েছিল বেনজামিন ডেভিডের জন্য। যানজটে বসে থেকে অফিসে পৌঁছাতে পৌঁছাতেই ক্লান্ত হয়ে যেতেন তিনি। এ সমস্যার একটা জুতসই সমাধান খুঁজছিলেন ডেভিড।



প্রবাদ আছে, সমস্যা থাকলে সমাধানও মেলে। জার্মানির মিউনিখের বাসিন্দা ডেভিড ঠিক বের করে নিলেন অভিনব এক উপায়। ব্যস্ত সড়কের পাশে শান্ত ইসার নদীকে বেছে নিলেন যাতায়াতের পথ হিসেবে।



প্রতিদিন পানিনিরোধক একটি ঝোলায় ঢুকিয়ে নেন ল্যাপটপ থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস। এরপর প্রয়োজনমতো সাঁতারের পোশাক পরে ঝোলাটা কাঁধে নিয়ে নেমে যান ইসার নদীতে। বেশ আরাম করে সাঁতরে সাঁতরে অফিসের কাছে কালচার তীরে পৌঁছান তিনি। সেখানে পোশাক পাল্টে একটি পানশালায় গিয়ে ফরমাশ করেন বড় এক মগ কফি। এতে যেমন তাঁর সময় বাঁচে, তেমনি ফুরফুরে থাকে তাঁর মেজাজটাও।



সারাদিন কাজের পর মাঝে মাঝে সাঁতরে বাড়িও ফেরেন ডেভিড। তিনি জানান, তাঁকে সাঁতরাতে দেখলে খুব অবাক হন তীরের পথচারীরা। সহকর্মীরা তো রীতিমতো তাঁকে হিংসাই করেন। তবে কেউ কেউ মাঝেমধ্যে তাঁর সঙ্গে সাঁতারে যোগ দেন।



ডেভিড বলেন, সাঁতারের জন্য পানির তাপমাত্রা নির্ণয় করে নেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আল্পস পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে ইসার নদী। গ্রীষ্মে বেশ উষ্ণ থাকলেও শীতে পানি অনেক ঠাণ্ডা। তাই প্রতিদিন তাপমাত্রা আগে থেকে ইন্টারনেটে দেখে নিয়ে সেই অনুযায়ী সাঁতারের পোশাক নির্বাচন করেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত