আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ফরাসি সৈকতের রহস্যজনক হলুদ স্পঞ্জ

ফরাসি সৈকতের রহস্যজনক হলুদ স্পঞ্জ

অসেচনতার কারণে পর্যটকরা প্রায়ই সমুদ্র সৈকতে প্লাস্টিকের বোতল, ক্যান থেকে শুরু করে নানা ধরনের আবর্জনা ফেলে সৈকতের পরিবেশ দূষণ করেন। সমুদ্র উপকূল মারাত্মক দূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শামুক-ঝিনুকসহ উপকূলীয় জীব বৈচিত্র্য। এবার এমনই এক দূষণের শিকার হয়েছে ফরাসি উপকূল।



ফ্রান্সের ওপাল উপকূলে হঠাৎ করে রহস্যজনকভাবে ভেসে এসেছে হাজারো হলুদ স্পঞ্জ। এক রাতের ব্যবধানে বেশ কয়েকটি সমুদ্র উপকূল ভরে ওঠা এই হলুদ স্পঞ্জ দেখে বিস্মিত হন পরিবেশ বিজ্ঞানীরা। হলুদ স্পঞ্জগুলো আসলে কী তা নিয়ে শুরু হয় নানা পরীক্ষা-নিরীক্ষা।



যদিও পরিবেশ দূষণের আশঙ্কায় দ্রুত দমকল বাহিনীকে কাজে লাগিয়ে সমুদ্র সৈকতগুলো পরিষ্কার করা হয়েছে। হলুদ স্পঞ্জের উৎস খুঁজতে এর নমুনা নিয়ে যাওয়া হয় ল্যাবরেটরিতে। হাইড্রোকার্বন দূষণের আশঙ্কা থেকে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন পরিবেশভিত্তিক এনজিও সি-মার অ্যাসোসিয়েশনের বিজ্ঞানীরা। তাদের ভয় ছিল, হাইড্রোকার্বন দূষণের ঘটনা হুমকির মুখে পড়তে পারে জীববৈচিত্র্য। ভারী ধাতুর মতো কোন পরিবেশ দূষণকারী উপাদানের অস্তিত্ব রয়েছে কীনা সে ব্যাপারটিও খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন বিজ্ঞানীরা। নানা পরীক্ষা-নিরীক্ষার পর হলুদ স্পঞ্জের রহস্য উন্মোচন করতে সক্ষম হন বিজ্ঞানীরা।



হলুদ স্পঞ্জগুলোকে প্যারাফিন ওয়াক্স হিসেবে চিহ্নিত করেন তারা। মূলত পেট্রলিয়াম, কয়লা ও তেলের মিশ্রণে তৈরি হওয়া এক ধরনের জটিল যৌগ প্যারাফিন ওয়াক্স। প্যারাফিন ওয়াক্স থেকে বাণিজ্যিকভাবে প্রস্তুত করা হয় মোমবাতি কিংবা রঙিন খড়ির মতো দ্রব্যাদি। বিভিন্ন ধরনের শিল্পের উপজাত প্যারাফিন ওয়াক্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন বিজ্ঞানীরা।



ফরাসি পাবলিকেন্স লে ভোয়েক্স ডু নর্ড এ প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, হাইড্রোকার্বনের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলেও তা জনস্বাস্থ্যের জন্য খুব বেশি ক্ষতিকর নয়। ফ্লোরা, ফুনারও খুব বেশি ক্ষতি হবে না। তবে হলুদ স্পঞ্জগুলোতে ক্লোরিন এবং পলিসাইক্লিকের মতো হাইড্রোকার্বনের মতো উপাদান থাকায় তা পরিবেশের দূষণে মারাত্মক প্রভাব ফেলতে পারে।



বিজ্ঞানীরা সন্দেহ করছেন, প্যারাফিন ওয়াক্সের মতো নানা ধরনের ক্ষতিকর উপাদান পরিবহন করা হয় ইংলিশ চ্যানেল দিয়ে। যে কোন একটি জাহাজের দুর্ঘটনা অথবা জেনে-বুঝে সমুদ্রে ফেলে দেয়া থেকেই এটি ঘটতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত