আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

অযোগ্য ঘোষণার পর পদত্যাগ করলেন নওয়াজ শরিফ

নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার এই রায় ঘোষণা করা হয়। এ রায়ের কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নওয়াজ।

গত বছর পানামা পেপার্সে প্রকাশিত লাখ লাখ গোপন নথিতে বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও উচ্চ পর্যায়ের ব্যবসায়ীদের গোপন সম্পদের তথ্য ফাঁস হয়। ওই সব নথিতে নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম এবং ছেলে হাসান ও হুসেইন নওয়াজের নামে অন্তত আটটি অফশোর কোম্পানি থাকার তথ্য চলে আসে। অভিযোগ ওঠে নওয়াজের পরিবার দেশ থেকে টাকা পাচার করে যুক্তরাজ্যে সম্পদ গড়েছে। বিরোধী দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের শেষ দিকে সুপ্রিম কোর্ট এ ব্যাপারে তদন্তের নির্দেশ দেন। যৌথ তদন্ত দলের (জেআইটি) ওই প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তার পরিবারের সদস্যরা তাদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন।

বহু প্রতীক্ষিত এই মামলার রায় শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ঘোষণা শুরু করেন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ।

বিচারপতি এজাজ আফজাল খানের নেতৃত্বাধীন এই বেঞ্চ সর্বসম্মতভাবে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করেন। আদালত একইসঙ্গে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতের রায়ে বলা হয়েছে, নওয়াজ শরিফ পার্লামেন্ট ও আদালতের প্রতি অসৎ আচরণ করেছেন এবং তিনি তার পদ ধরে রাখার যোগ্য নন। রায়ে অর্থমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় পরিষদের সদস্য ক্যাপ্টেন মুহাম্মদ সফদার, নওয়াজের কন্যা মরিয়ম, ছেলে হাসান ও হুসেনকেও দায়িত্বে থাকার অযোগ্য ঘোষণা করা হয়েছে ।

এই নিয়ে তৃতীয়বার মেয়াদ শেষ হওয়ার আগে ক্ষমতা থেকে বিদায় নিতে হচ্ছে নওয়াজকে। তার পদত্যাগের পর কে দায়িত্ব নেবেন তা এখনো পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, নওয়াজ সম্ভবত তার ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে দল ও সরকার প্রধান হিসেবে মনোনয়ন দেবেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত