আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আল-আকসায় ইসরায়েলি সেনাদের হামলায় আহত ১১৩

আল-আকসায় ইসরায়েলি সেনাদের হামলায় আহত ১১৩

জেরুজালেমে আল-আকসায় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষে ১১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে মসজিদে প্রবেশ নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

গত ১৪ জুলাই আল-আকসা মসজিদ প্রাঙ্গনে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়। এর দুদিন পর মসজিদটি খুলে দেওয়া হলেও নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে সেখানে ধাতব শনাক্তকরণ যন্ত্র ও সিসি ক্যামেরা বসানো হয়। এর প্রতিবাদে গত শুক্রবার মুসুল্লিরা মসজিদের বাইরে নামাজ আদায় করে। মসজিদ খুলে দেওয়া ও নিরাপত্তা-নজরদারি যন্ত্র অপসারণের দাবিতে গত কয়েকদিনে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সকালে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গন থেকে সবধরণের নিরাপত্তা নজরদারি বস্তু সরিয়ে নেয়। এর পরই মসজিদের রক্ষণাবেক্ষণকারী ইসলামিক ওয়াকফ্ কর্তৃপক্ষ মসজিদে নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় নামাজ আদায়ের জন্য ফিলিস্তিনিরা মসজিদের প্রধান ফটক  ভেতরে প্রবেশ শুরু করে। এ সময় ইসরায়েলি সেনারা স্টান গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়, টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ করে। ইসরায়েলি সেনাদের দাবি, মসজিদের মূল ফটকে থাকা সেনা কর্মকর্তাদের প্রতি লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল ফিলিস্তিনিরা। এর জবাবে আক্রমণে যায় সেনারা।

ফিলিস্তিনি রেডক্রস জানিয়েছে, হামলায় ১১৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মদ্যে অনেকে রবার বুলেট ও লাঠির আঘাত পেয়েছেন। অনেকের হাত-পায়ের হাড় ভেঙ্গে গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত