আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানের মসনদে বসতে যাচ্ছেন নওয়াজের সহোদর

পাকিস্তানের মসনদে বসতে যাচ্ছেন নওয়াজের সহোদর

নওয়াজ শরিফের পদত্যাগের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে তার ভাই শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল)। এর ফলে প্রধানমন্ত্রীর পদে বসতে যাচ্ছেন সদ্য পদত্যাগের ঘোষণা দেয়া নওয়াজের সহোদর শাহবাজ শরিফ।



পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে বলছে, পিএমএল’র পরামর্শমূলক এক বৈঠকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজকে এগিয়ে রেখেছেন দলের শীর্ষ নেতারা। তবে অন্তঃর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে ৪৫ দিনের দায়িত্ব পালনের পর দায়িত্ব পাবেন তিনি।



বর্তমানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নওয়াজ শরিফের এই সহোদর। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি।



অন্তঃর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগের জন্য শনিবার ইসলামাবাদে পিএমএল’র বৈঠক হওয়ার কথা রয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে অন্তত ৪৫ দিনের জন্য দায়িত্ব পালন করতে হবে। এরপরই শাহবাজকে প্রধানমন্ত্রী হিসেবে সুপারিশ করা হবে। পার্লামেন্টে অনুমোদন পেলেই তিনি দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসবেন।


শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করলেও তার ছেলে হামজা মেহবাজ শরিফ মুখ্যমন্ত্রীর শপথ নেবেন।


সূত্র : ডন অনলাইন

শেয়ার করুন

পাঠকের মতামত