আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পাকিস্তানে গ্যাস পাইপের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত ১৬

পাকিস্তানে গ্যাস পাইপের সঙ্গে গাড়ির ধাক্কা, নিহত ১৬

পাকিস্তানের পশ্চিমে খাইবার অঞ্চলে গ্যাস পাইপলাইনের সঙ্গে একটি গাড়ির ধাক্কায় অগ্নিদগ্ধ হয়ে ১৬ যাত্রীর নিহত হয়েছেন।

রবিবার (৩০ জুলাই) পাকতুনখোয়ায় এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর- এএফপি।

পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গ্যাসপাইপ লাইনে ধাক্কা মারে। এরপর গাড়িটিতে প্রচণ্ড বিস্ফোরণ হওয়ার পর আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে ১৬ জনের মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, গাড়িটি রাওয়ালপিন্ডি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গ্যাসের পাইপলাইনে গিয়ে সোজা ধাক্কা মারে।

পুলিশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যাত্রীদের দেহ মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়। নিহতদের পরিচয় শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন হবে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে পাকিস্তানে একটি দুর্ঘটনায় তেলের ট্যাঙ্কার উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহের সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত