আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

সৈন্য সরিয়ে নিতে ভারতকে চীনের হুশিয়ারি

সৈন্য সরিয়ে নিতে ভারতকে চীনের হুশিয়ারি

সিকিম-তিব্বত-ভুটান সীমান্ত থেকে সেনা সরানোর ব্যাপারে ভারতকে হুশিয়ার করে দিয়েছে চীন। দেশটি জানিয়ে দিয়েছে, ভারত যদি তাদের সেনাবাহিনীকে সরিয়ে না নেয়, তাহলে দিল্লিকে তার ফল ভোগ করতে হবে।

দিল্লিতে চীনের এক জ্যেষ্ঠ কূটনীতিক লিয়ু জিনসঙ বলেছেন ভারতীয় সেনারা ডোকলাম এলাকায় অবৈধভাবে সীমান্ত পার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোকলাম বিবাদ নিয়ে ১৫ পাতার একটি বিস্তারিত নোট জারী করার একদিন পরেই অত্যন্ত কড়া ভাষায় এই মন্তব্য করা হয়েছে। খবর বিবিসি বাংলার।

চীনের ওই নোটে বলা হয়েছে, ‘১৬ই জুন চীন ডোঙ লাঙ্গ (ডোকলাম) এলাকায় রাস্তা তৈরির কাজ করছিল। ১৮ই জুন ২৭০ জনেরও বেশী ভারতীয় সেনা অস্ত্র আর দুটি বুলডোজার নিয়ে সিকিম সেক্টর থেকে ডোকালা গিরিপথের কাছে সীমান্ত অঞ্চলে চলে আসে। রাস্তা তৈরির কাজে বাধা দিতেই ওই ভারতীয় সেনারা চীনের এলাকার ১০০ মিটার ভেতরে ঢুকে এসেছিল। একপর্যায়ে সেখানে প্রায় ৪০০ ভারতীয় সৈনিক হাজির হয়েছিল।’

ওই নোটে দাবি করা হয়েছে, ‘ভারতের সেনাবাহিনী সেখানে তিনটি তাঁবু খাটায় এবং চীনের সীমানার ১৮০ মিটার ভেতরে ঢুকে আসে। জুলাইয়ের শেষ পর্যন্ত সেখানে ৪০ জন ভারতীয় সেনা সদস্য আর একটি বুলডোজার চীনা সীমান্তের ভেতরে অবৈধভাবে অবস্থান করছে।’

ভারতের বক্তব্য হলো অমীমাংসিত এলাকায় চীনকে রাস্তা তৈরি করতে দেওয়া হবে না বলেই সেখানে সেনা পাঠানো হয়েছে।

এর মধ্যে চীনের সরকারী সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতকে তাদের সেনা সরিয়ে নেওয়ার আহ্বান করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গোকিয়াং বলছেন, সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার জন্য ভারতের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত