আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ

ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ব্যর্থ

ভেনিজুয়েলার ক্ষমতাসীন সোশালিস্ট পার্টি জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শহর ভ্যালেসিয়ায় সরকার বিরোধী একটি অভ্যুত্থান প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাসীন দলের সিনিয়র নেতা দিওসদাদো ক্যাবেল্লো বলেছেন, রোববার সকালে নাগুয়ানাগুয়া শহরের একটি সামরিক ঘাঁটিতে শুরু হওয়া সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা প্রথমদিকেই ব্যর্থ করে দেয়া হয়। ঘাঁটিটির পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

ক্যাবেল্লোর এ ঘোষণার কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ইউনিফর্ম পরিহিত একদল লোককে প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে বিদ্রোহ করার আহ্বান জানাতে দেখা যায়।

নাগুয়ানাগুয়া শহর থেকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা রোববার ভোররাতে সেনা ঘাঁটির দিক থেকে গুলির শব্দ শুনেছেন। তবে ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ভেনিজুয়েলায় নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে পার্লামেন্টে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দু’দিন পর এই অভ্যুত্থান প্রচেষ্টার খবর এল। সরকার বিরোধীরা অভিযোগ করছেন, নয়া সংবিধানে প্রেসিডেন্ট মাদুরোর ক্ষমতাকে শক্তিশালী করার লক্ষ্যে ‘লোক দেখানো’ ওই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত