আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বন্ধ হচ্ছে বিগ বেন

বন্ধ হচ্ছে বিগ বেন

আগামী সপ্তাহ থেকে চার বছরের জন্য বন্ধ হয়ে যাচ্ছে লন্ডনের ঐতিহ্যবাসী বিগ বেন। ১৫৭ বছর  ধরে ঢং ঢং করে ঘন্টার জানান দেওয়া বিগ বেন  স্থানীয় সময় সোমবার দুপুরে শেষ ঘন্টাধ্বনি দেবে।

দীর্ঘমেয়াদি সংস্কারের জন্যই বিগ বেন বন্ধ রাখতে যাচ্ছে লন্ডন কর্তৃপক্ষ। এর আগে সংস্কারের জন্য ২০০৭ সালে বিগ বেন বন্ধ রাখা হয়েছিল।

১৮৫৮ সালে গর্বের প্রতীক হিসাবে লন্ডনের প্রাণকেন্দ্রে বিগ বেনকে দাঁড় করানো হয়। একে এলিজাবেথ টাওয়ারও বলা হয়ে থাকে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চতুর্মুখী এই ঘড়ি ব্রিটেনের ঐতিহ্যকে বহন করে চলেছে। লন্ডনে ঘুরতে গেলে বিগ বেন দর্শন করবেন না বা করেননি, এমন পর্যটক খুব কমই আছে।

ঘড়ির তত্ত্বাবধায়ক স্টিভ জ্যাগস জানিয়েছেন, টাওয়ারের উল্লেখযোগ্য সংস্কারের জন্য ঘড়িটি বন্ধ রাখতে হচ্ছে।

তিনি বলেন, ‘জরুরি প্রকল্পের এই কাজ ঘড়িটিকে তার নিজের বাড়ি এলিজাবেথ টাওয়ারের সুরক্ষা ও সংরক্ষণের মাধ্যমে দীর্ঘ মেয়াদের নিরাপত্তা দেবে।

প্রকল্পটির প্রধান প্রকৌশলী অ্যাডাম ওয়াট্রোবস্কি জানিয়েছেন, টাওয়ারে নতুন করে লিফট, টয়লেট ও রান্নাঘরসহ বেশ কিছু সুযোগসুবিধা যুক্ত করা হবে। এছাড়া আরো প্রয়োজনীয় কিছু সংস্কার কাজ করা হবে যার ফলে ভবনটি আরো উপযুক্ততা পাবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত