আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চায় সৌদি আরব!

ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চায় সৌদি আরব!

ফাঁস হওয়া কিছু ই-মেইলে দেখা গেছে, ইয়েমেন যুদ্ধ থেকে বেরিয়ে যেতে চায় সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের দুজন প্রাক্তন কর্মকর্তার সঙ্গে আলোচনার সময় এ ইচ্ছা প্রকাশ করেছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এ সোমবার প্রকাশিত ফাঁস হওয়া ই-মেইলগুলোতে বিষয়টি উঠে এসেছে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত মার্টিন ইনডিক ও প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হ্যাডলির সঙ্গে মধ্যপ্রাচ্য ইস্যুতে আলোচনার সময় ইয়েমেন যুদ্ধের সমাপ্তির ইচ্ছা প্রকাশ করেছিলেন বিন সালমান। কাতারের সঙ্গে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সম্পর্ক ছিন্নের কমপক্ষে এক মাস আগে এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

তবে ওই আলোচনায় সৌদি বাদশাহির উত্তরাধিকারী প্রিন্স বিন সালমান বলেছিলেন, তাদের চিরবৈরী ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গেই থাকবে সৌদি আরব। ইরানকে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে পরে সম্পর্ক ভেস্তে দেয় তারা।

সৌদি প্রিন্স ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনার বিষয়বস্ত ফাঁস হয় ইনডিক ও ইউসুফ আল-ওতাইবার মধ্যে ই-মেইল চালাচালির ফলে। আল-ওতাইবা যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। বিন সালমানের ইচ্ছার বিষয়টি নিয়ে ইনডিক ও আল-ওতাইবার মধ্যে ই-মেইলে যোগাযোগ হয়। সেই ই-মেইলগুলো গ্লোবাললিকস গ্রুপের হাতে আসে এবং মিডল ইস্ট আই তা প্রকাশ করেছে।

ইয়েমেনে শিয়াপন্থি হুতি বিদ্রোহী ও সুন্নিপন্থি সরকারের মধ্যে গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধে দেশটির সুন্নি প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানুসর হাদির সরকারের পক্ষ নেয় সৌদি আরব। তার পক্ষে এবং হুতিদের বিরুদ্ধে ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে সৌদি আরব ও তাদের নেতৃত্বাধীন সুন্নি দেশগুলোর সামরিক জোট। সৌদি আরবের বিমান হামলায় বহু বেসামরিক লোক নিহতের ঘটনা ঘটছে।

ইয়েমেনে যুদ্ধ ছড়িয়ে পড়ার থেকে এ পর্যন্ত ১০ হাজার মানুষ নিহত হয়েছে এবং কয়েক লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে। যুদ্ধের কারণে কিছু অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দেশটির প্রায় ৫ লাখ মানুষ কলেরায় ভুগছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত