আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

২৭ বছর পর খুলছে সৌদি-ইরাক সীমান্ত

২৭ বছর পর খুলছে সৌদি-ইরাক সীমান্ত

১৯৯০ সালে বন্ধ করে দেয়া আরার সীমান্ত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা করছে সৌদি আরব ও ইরাক। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করলে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পর সীমান্ত বন্ধ করে দেয় সৌদি। ২৭ বছর পর সেই সীমান্ত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনার সংবাদ সৌদির স্থানীয় গণমাধ্যমে মঙ্গলবার প্রচার করা হয়।

সৌদি এবং ইরাকের সরকারি কর্মকর্তারা সোমবার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। গত ২৭ বছরে কেবল হজ উপলক্ষে সীমান্তের মাত্র একটি দরজা খুলে দেয়া হয়।

ইরাকের দক্ষিণ-পশ্চিম প্রদেশ আনবারের গভর্নর সোহাইব আল-রাঈ জানান, এই মরু এলাকা রক্ষার জন্য ইরাকের সরকার সেনা মোতায়েন করে রেখেছিল। তবে সীমান্ত খুলে ফেলার ব্যাপারে এবং সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ইরাক এবং সৌদি আরবের মধ্যে ভবিষ্যতে আরও সহযোগিতার জন্য এটা শুভ সূচনা। জানা গেছে, ইরাকের সঙ্গে যৌথ বাণিজ্য করার উদ্দেশ্যে সৌদি মন্ত্রিসভা সোমবার এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০১৫ সালে সুন্নিদের দেশ সৌদি আরবের বাগদাদে তাদের দূতাবাস ২৫ বছর পর চালু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবাইর বাগদাদ সফরে যান।

১৯৯০ সালের পর দীর্ঘ ২৭ বছরে সৌদি আরবের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাগদাদ সফর করেন। ওই সময় সিদ্ধান্ত নেয়া হয় জুন মাসে এসে দুটি দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। তারই ফল হিসেবে সীমান্ত খুলে দেয়ার পরিকল্পনা করছে দেশ দু'টি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত