আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বার্সেলোনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত

বার্সেলোনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত

স্পেনের বার্সেলোনায় বৃহস্পতিবার ভ্যান নিয়ে পথচারীদের ওপর হামলাকারীর ইউনুস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছে। সোমবার স্পেনের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

লা ভ্যানগার্ডিয়া নামে একটি স্প্যানিশ দৈনিক জানিয়েছে, বার্সেলোনার ৩০ মাইল পশ্চিমে সাবির‌্যাটস শহরে আত্মঘাতী বোমার বেল্ট পরিহিত এক ব্যক্তিকে গুলি করেছে পুলিশ। গুলি করার আগে সে ‘আল্লাহ মহান’ বলে চিৎকার করছিল।

পুলিশ অবশ্য আনুষ্ঠানিকভাবে ইউনুসকে হত্যার বিষয়টি স্বীকার করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করেছেন, যাকে হামলার পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে লাস রামব্লাসে পথচারীদের ভিড়ের মধ্যে একটি ভ্যান তুলে দেওয়া হয়। এতে অন্তত ১৩ জন নিহত এবং শতাধিক আহত হয় । হামলার পরপর মরক্কো বংশোদ্ভূত আবু ইয়াকুব গাড়ি থেকে বের হয়ে হেঁটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ইয়াকুব আরেকটি গাড়ি ছিনতাই করে এবং ওই রাতেই একটি তল্লাশি চৌকি গুঁড়িয়ে দিয়ে পালিয়ে যায়।  ছিনতাই করা ওই গাড়ির মালিকের নাম পাও পেরেজ। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছিল। সোমবার সকালে সিসিটিভি থেকে পাওয়া ইয়াকুবের ছবি প্রকাশ করে জনগণকে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিল স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত