আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৪৫ লাখের হীরা ফিরিয়ে দিল নৈশপ্রহরীর ছেলে!

৪৫ লাখের হীরা ফিরিয়ে দিল নৈশপ্রহরীর ছেলে!

এক নৈশপ্রহরীর ১৫ বছর বয়সী ছেলে খেলার মাঠ থেকে ৪৫ লাখ রুপির হীরা পেয়ে আসল মালিককে ফিরিয়ে দিয়েছে। ভারতের সুরাটে এই ঘটনাটি ঘটে।

১৫ বছর বয়সী ছেলে বিশাল উপাধ্যয় ও তার বাবাকে এজন্য পুরস্কৃত করেছে সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন।

হিন্দুস্থান টাইমস্-এর খবরে জানা যায়, মানসুখভাই সাভালিয়া নামে সুরাটের এক হীরার ব্রোকার গত রোববার একটি ছোট থলে হারিয়ে ফেলেন। সেখানেই ছিল ৪৫ লাখ মূল্যমানের হীরা।

সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দিনেশ নাভাদিয়া জানান, ‘গত সপ্তাহের রোববার মানসুখভাই সাভালিয়া হীরার সেই থলেটি হারিয়ে ফেলেন। যেখানে থলেটি পড়েছিল তার আশপাশেই ক্রিকেট খেলছিল বিশাল নামে ১৫ বছরের ছেলেটি। সেটি বাসায় নিয়ে নিজের নৈশপ্রহরী বাবা ফুলচাঁন্দকে দেখায় সে।’

এদিকে হন্যে হয়ে নিজের হারানো হীরা খুঁজছিলেন মানসুখভাই সাভালিয়া। সম্ভাব্য সব জায়গায় খোঁজ লাগান। কিন্তু সরকারী বন্ধ থাকায় অনেক জায়গাতেই তল্লাশি চালাতে ব্যর্থ হন সেই হীরার ব্রোকার।

ভারতীয় স্বাধীনতা দিবসের কারণে গত সোম ও মঙ্গলবার সকল সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ ছিল। বুধবার অফিস খোলার সাথে সাথেই ফুলচাঁন্দ সুরাটের ডায়মন্ড অ্যাসোসিয়েশনের কাছে থলেটি ফেরত দেন।

পর্যাপ্ত তদন্ত সাপেক্ষে মূল মালিকের কাছে ফেরত দেওয়া হয় হীরা।

মাত্র ১৫ বছর বয়সী ছেলে ও এক নৈশপ্রহরী বাবার সততাকে সম্মান জানানোর ত্রুটি করেনি সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন।

তাদের সম্মানে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে বাপ-বেটাকে সংবর্ধিত করা হয়। সংবর্ধনার পাশাপাশি বিশালকে এক বছরের শিক্ষার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেয় সুরাট ডায়মন্ড অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য, সুরাট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় হীরা পালিশ করার কেন্দ্র।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত