আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের সুপ্রিম কোর্ট‘তিন তালাক’ অবৈধ ঘোষণা

ভারতের সুপ্রিম কোর্ট‘তিন তালাক’ অবৈধ ঘোষণা

মুসলিমদের মধ্যে মৌখিকভাবে ‘তিন তালাক’ বলে স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন করার রেওয়াজকে অবৈধ ও অসাংবিধানিক বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতের পাঁচ ধর্মের পাঁচ জন জ্যেষ্ঠ বিচারপতির সমন্বয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে মঙ্গলবার এ রায় দেন। একে ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিন তালাক অবৈধের পক্ষে তিন বিচারপতি রায় দিয়েছেন। তারা হলেন- বিচারপতি রোহিন্তন নারিমান, উদয় ললিত ও জোসেফ কুরিয়েন। কিন্তু প্রধান বিচারপতি জে এস খেহার ও বিচারপতি আবদুল নাজির বলেছেন, তালাক দেওয়ার বিষয়টি ব্যক্তির মৌলিক অধিকার।

মুখে তিনবার তালাক উচ্চারণ করে স্ত্রীর সঙ্গে স্বামীর সম্পর্ক ছিন্ন করার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞাও আরোপ করেছেন আদালত। এ সময়ের মধ্যে রায়ের আলোকে আইন প্রণয়ন করতে পার্লামেন্টের প্রতি অনুরোধ জানিয়েছেন বিচারপতিরা। যদি আইন তৈরি না হয়, তাহলে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকবে।

আল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ড এ রায়কে অপ্রত্যাশিত বলে অভিহিত করেছে। রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে তারা। অন্যদিকে, ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন রায়কে স্বাগত জানিয়ে যত দিন না আইন তৈরি হচ্ছে, তত দিন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামি বিধান ও শরিয়্যাহ আইন বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন বিচারপতিরা। তবে প্রধান বিচারপতির মতে, তালাক-ই-বিদাত ভারতীয় সংবিধানের লঙ্ঘন নয়। এটি নাগরিক অধিকারের মধ্যে পড়ে। মুসলিমরা হাজার বছর ধরে এই প্রথা মেনে আসছে। মুসলিমদের জন্য বিবাহ ও তালাক আইন তৈরির জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

চলতি বছরের ১২ থেকে ১৮ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। এরপর রায়ের দিন ধার্য করা হয় ২২ আগস্ট।

২০১৬ সালে সায়েরা বানু নামে ৩৫ বছর বয়সি এক নারী আদালতে তিন তালাকের বৈধতা চ্যালেঞ্জ করেন। ১৫ বছর সংসার করার পর মুখে তালাক বলে বিয়ে ভেঙে দেন তার স্বামী। স্বামীর এ খামখেয়ালি সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। তার মতো বঞ্চনার শিকার আরো চার নারী- আফরিন রহমান, গুলশান পারভিন, ইসরাত জাহান ও আতিয়া সাব্রির পিটিশনও সায়েরা বানুর পিটিশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়।

মুসলিমদের অনেক গোষ্ঠী মনে করে, তিন তালাক বৈধ। কিন্তু ভারতের কেন্দ্র সরকার থেকে নারীবাদী মুসলিমরা মনে করে, এ ধরনের প্রথা সংবিধান পরিপন্থি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত