আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

মালদ্বীপের পার্লামেন্ট ভবন অবরোধ করেছে সেনাবাহিনী

মালদ্বীপের পার্লামেন্ট ভবন অবরোধ করেছে সেনাবাহিনী

মালদ্বীপে পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করে রেখেছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার দেশটির আইনপ্রণেতারা জানিয়েছেন, পার্লামেন্টের স্পিকারের অভিশংসন ঠেকাতেই এই কাজ করা হয়েছে।

বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) ইমতিয়াজ ফাহমি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। এতে তিনি বলেছেন, সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আইনপ্রণেতাদের পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে দিচ্ছে না।

এমডিপির আরেক আইনপ্রণেতা ইভা আবদুল্লা জানিয়েছেন, এমপিদের শেষ পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে স্পিকার আব্দুল্লা মাসিহ মোহাম্মদকে সেনারা ঘিরে রেখেছে।

তিনি জানান, প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিনের ঘনিষ্ঠ বলে পরিচিত স্পিকার আব্দুল্লা অধিবেশন শুরু করলেও এমপিরা অনাস্থা ভোট দেওয়ার আগেই তিনি এর সমাপ্তি ঘোষণা করেন।

ইভা গার্ডিয়ানকে টেলিফোনে বলেছেন, ‘অধিবেশনের মেয়াদ ছিল মাত্র পাঁচ মিনিট।’

আইনপ্রণেতারা জানিয়েছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে স্পিকারকে বারবার উদ্যোগ নিতে বলা হলেও তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করছিলেন। আর এ কারণেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার উদ্যোগ নেওয়া হয়।

ইভা বলেন, ‘সরকারের কর্মকর্তাদের তলব করার কোনো অনুমতি বিরোধী দলকে দেওয়া হয়নি। রাষ্ট্রের কোনো অংশের কাছ থেকে কৈফিয়ত তলব করার এখতিয়ার আমাদের দেওয়া হয়নি।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত