আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বার্সেলোনা হামলার সেই গাড়িচালক নিহত

বার্সেলোনা হামলার সেই গাড়িচালক নিহত

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে ১৩ জনকে হত্যার ঘটনায় গাড়িচালক ইউনেস আবু ইয়াকুব পুলিশের গুলিতে নিহত হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতার অভিযান পরিচালনার সময় এই ঘটনা ঘটে। গুলির সময় নিহতের শরীরে বিস্ফোরক বেল্ট ছিল। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির খবরে বলা হয়েছে, গুলির ঘটনাটি ঘটেছে সাবিরাতস এলাকায়। তবে স্পেনের পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে প্রধান সন্দেহভাজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) শহরের পশ্চিমাংশের এক গ্রামে পুলিশের অভিযান চলাকালে সে নিহত হয়। খবর- বিবিসির।

গত ১৭ আগস্টে লাস র‍্যামব্লাসের ব্যস্ততম পর্যটন এলাকায় পথচারীদের ওপর এ গাড়ি হামলায় ১৩ জন নিহত হন। সেদিনই হামলার পর এ ঘটনার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

এ ঘটনার পর থেকে মূলহোতা গাড়িচালক আবু ইয়াকুবকে খুঁজছিল পুলিশ।

খবরে বলা হয়, বার্সার সাবিরেতস পৌরসভার একটি রাস্তায় এ গুলাগুলির ঘটনা ঘটে। অভিযানের সময় আবু ইয়াকুব একটি বিস্ফোরক ভেস্ট পরিহিত ছিল বলে দাবি করেছে পুলিশ। তবে সেটি আসল কি নকল সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, সাবিরেতস নিহত ব্যক্তি বার্সেলোনার হামলাকারী আবু ইয়াকুব বলে আমরা নিশ্চিত হয়েছি। ২২ বছর বয়সী আবুইয়াকুব মরক্কোর নাগরিক।

হামলার ঘটনায় কয়েকজন সহযোগীকে আটক বা হত্যা করতে সক্ষম হলেও মূল সন্দেহভাজন ও ভ্যান চালক আবু ইয়াকুবকে ধরতে পারছিল না স্পেনের আইনশৃঙ্খলা বাহিনী। এরপর ওই ভ্যান চালকের খোঁজে ইউরোপজুড়ে ব্যাপক তল্লাশি শুরু করে স্পেন।

অবশেষে সোমবার সুইসাইড ভেস্ট পরিহিত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত