আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানে এক বিকলাঙ্গের প্রেম কাহিনি

ইরানে এক বিকলাঙ্গের প্রেম কাহিনি

ইরানের এক বিকলাঙ্গ প্রেমিকের গল্প গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। সফল এ প্রেমিকের গল্প নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে।

ইরানের টিভি চ্যানেলে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রেজা নামের এক বিকলাঙ্গ ব্যক্তি প্রায় ২০ বছর ধরে ‘কাহরিজাক’ বিকলাঙ্গ আশ্রমে বসবাস করছিলেন।

তাকে দেখাশোনার দায়িত্বে নিযুক্ত নার্স ব্যক্তিগত সমস্যার কারণে কিছু দিনের জন্য বিকলাঙ্গ আশ্রমে আসতে পারেননি। এ কারণে কর্তৃপক্ষ দায়িত্বপ্রাপ্ত নার্সের জায়গায় এক নারীকে বিকলাঙ্গ রেজার সেবা-শুশ্রূষার দায়িত্ব দেন।

ঐ নারী তার দেখাশোনার দায়িত্ব পালন করতে গিয়ে হঠাৎই একদিন বিব্রতকর অবস্থায় পড়েন। বিকলাঙ্গ ব্যক্তিটি তাকে জানান, তিনি তাকে (মহিলা) বিয়ে করতে চান। লোকটি তাকে এও বলেন যে, তার মন বলছে তারা বিয়ের পর সুখী হতে পারবেন। মহিলা এ প্রস্তাব শুনে বিস্মিত হন এবং বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

এ অবস্থায় বিকলাঙ্গ রেজা একদিন ফোন করে ঐ নারীকে বলেন, ‘তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমি জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শুরু করেছি। আমার কাছে মনে হচ্ছে, আমি কেবল এই কয়েকটা দিনই বেঁচে আছি। এর আগে আমি ছিলাম মৃত।’

এ কথা শুনে ঐ নারীর মনে হঠাৎই জন্ম নেয় আলাদা অনুভূতি। তিনি রাজি হয়ে যান। বিয়ে করেন বিকলাঙ্গ রেজাকে। আশ্রম থেকে রেজাকে বাড়িতে নিয়ে আসেন।

বিকলাঙ্গ রেজার স্ত্রী সাংবাদিকদের বলেছেন, তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রেজাকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তিনি এখন খুব সুখী।

স্ত্রী সম্পর্কে রেজার মন্তব্য হচ্ছে, ‘আমার স্ত্রী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আমার কাছে তাকে ফেরেশতা বলেই মনে হয়।’

মুখে কথা বলতে পারলেও রেজার হাত-পা ও চোখসহ বেশিরভাগ অঙ্গই কাজ করে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত