আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

হার্ভের আঘাতে লণ্ডভণ্ড টেক্সাস

ঘণ্টায় ১৩০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উপকূলে আঘাত হেনেছে হারিকেন ‘হার্ভে’। এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী ঘূর্ণিঝড়টি টেক্সাসের পোর্ট আরানসাস ও পোর্ট ও’কনর এর মধ্যবর্তী স্থানে শনিবার বাংলাদেশ সময় সকালে আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার হঠাৎই রূপ নেওয়া ঘূর্ণিঝড়টি দ্রুতই ক্যাটাগরি ১ হারিকেন থেকে ক্যাটাগরি ৪ এ পরিণত হয়।

যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে আঘাত হানা গত ১২ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের কারণে ৪০ ইঞ্চি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে রাজ্যে দুর্যোগ সতর্কতা জারি করেছেন। দুর্গত এলাকায় যাতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

হারিকেনের আঘাতে এরই মধ্যে শহরের অনেক গাছপালা উপড়ে গেছে। এর আগেই অবশ্য ঝড়ের গতিপথে থাকা প্রায় ৬ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

প্রাণ বাঁচাতে কর্পাস ক্রিস্টি শহর এবং এর আশপাশের এলাকার কয়েক হাজার বাসিন্দা নিরাপদ আশ্রয় নেন।

রকপোর্ট, পেট্রিক রায়োস নামক এলাকাগুলোর প্রায় হাজার দশেক বাসিন্দাকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন শহরের মেয়র।

টেক্সাসের বিভিন্ন স্থানে রেকর্ড পরিমাণ বন্যা হতে পারে বলেও রাজ্যের গভর্নর গ্রেগ এবোট সতর্ক করেছেন।

তবে এরপরও বেশ কিছু বাসিন্দা দুর্গত এলাকায় আটকা পড়েছেন বলে জানিয়েছে শহর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, প্রকৃতি বিরূপ থাকায় সেসব এলাকায় এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

হারিকেনের ভয়াবহতার কথা উল্লেখ করে গভর্নর এবোট জানিয়েছেন, দুর্যোগ মোকাবেলায় সহস্রাধিক লোককে প্রস্তুত রাখা হয়েছে।

এরইমধ্যে লক্ষাধিক বাসিন্দার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভবন ধসে বহু মানুষ আটকা পড়লেও হতাহতের এখনও কোনো খবর পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত