আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৪০০ ভক্তের লিঙ্গ কর্তন করেছিলেন রাম রহিম

৪০০ ভক্তের লিঙ্গ কর্তন করেছিলেন রাম রহিম

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ভারতের ধর্মগুরু বাবা গুরমিত রাম রহিমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার ৪০০ পুরুষ ভক্তের লিঙ্গ কর্তন বা নপুংসক করিয়েছিলেন। নপুংসক হলে ঈশ্বরের কাছাকাছি যাওয়া যাবে- এই প্রলোভন দেখিয়ে তাদের অণ্ডকোষ নির্মূল করিয়েছিলেন বলে ২০০২ সালে ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদটি ফলাও করে প্রকাশ করা হয়।

দামি কাপড় ও গয়না পরার কারণে রাম রহিম ‘গুরু অব ব্লিং’ নামেও পরিচিত। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এগুলো হলো ‘মেসেঞ্জার অব গড (এমএসজি)’ ও এর সিক্যুয়েল ‘এমএসজি২’। 

২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি ব্রিটিশ গণমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গুরমিত রাম রহিম সিং-এর সম্পত্তির পরিমাণ ৪০ মিলিয়ন ডলারের বেশি। বিশ্বজুড়ে তার পাঁচ কোটির বেশি ভক্ত রয়েছে। আধ্যাত্মিক সংগঠন ডেরা সাচ্চা সৌদার প্রধান তিনি। 

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ৪০০ পুরুষকে নিজেদের লিঙ্গ কর্তনে উৎসাহিত করেন। কারণ হিসেবে তিনি তখন বলেছিলেন, এতে সৃষ্টিকর্তার সরাসরি সান্নিধ্য পাওয়া যাবে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবা রাম রহিমের আশ্রমের ভেতর প্রতিষ্ঠিত একটি হাসপাতালে এই লিঙ্গ কর্তন কার্যক্রম পরিচালিত হয়। ২০০০ সালে এই গণহারে নপুংসক করার কাজটি করা হলেও প্রকাশ্যে আসে ২০০২ সালে।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন(সিবিআই) জোড়া ধর্ষণ মামলার তদন্ত করতে গিয়ে ভয়াবহ এই ঘটনার খবর জানতে পারেন। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। 

হানস রাজ চৌহান নামে এক ভুক্তভোগী সিবিআই কর্মকর্তাদের এই তথ্য দেন।

গুরমিত সিং-এর আশ্রমে নারী ধর্ষণের ঘটনা ঘটনার বিষয়টি গণমাধ্যমে নিয়ে আসেন হরিয়ানার এক সাংবাদিক। পরে তাকে রাম রহিমের নির্দেশে তার ভক্তরা হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।  

দুই অনুসারীকে ধর্ষণের অভিযোগে ভারতের আলোচিত ‘ধর্মগুরু’ গুরমিত রাম রহিম সিং দোষী সাব্যস্ত হয়েছেন। সিবিআই-এর একটি বিশেষ আদালত শুক্রবার এ রায় দিয়েছেন। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। এ অপরাধের শাস্তি হিসেবে রাম রহিমের সাত বছরের কারাদণ্ড হতে পারে।

প্রায় ১৫ বছর আগে রাম রহিমের এক সাবেক নারী অনুসারী এ মামলা করেছিলেন। ওই নারীর অভিযোগ, হরিয়ানার শহর সিরসায় দেরা সাচা সৌদা গোষ্ঠীর প্রধান কার্যালয়ে রাম রহিম তার ওপর যৌন নির্যাতন করেন। এ মামলার পর রাম রহিমের অজস্র অনুসারী ক্ষোভে উন্মত্ত হয়ে উঠেছিলেন। ১০ বছর ধরে প্রায় ২০০টি শুনানির পর এ মামলার রায় দেয়া হলো। এই সময়ের মধ্যে অসংখ্যবার উচ্চ আদালত এ মামলার বিচারকাজে স্থগিতাদেশ দিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত