আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশিরা

মিয়ানমারের সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশিরা

বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ দাবি করছে, তারা মিয়ানমারের বেশ কিছু সরকারি দপ্তরের ওয়েবসাইটে 'সাইবার হামলা' চালিয়ে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে। খবর বিবিসির।

'সাইবার-সেভেন্টি-ওয়ান-বাংলাদেশি হ্যাকার' নামের এই গ্রুপটি নিজেদেরকে 'এথিক্যাল হ্যাকার' গোষ্ঠী বলে দাবি করে।

গ্রুপটির একজন মুখপাত্র তানজিন আল ফাহিম বিবিসিকে জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারা এই হামলার পরিকল্পনা করে।

এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করছে তার মধ্যে আছে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইট, শুল্ক বিভাগ, তথ্য মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক।

তানজিন আল ফাহিম দাবি করছেন, তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। তারা এসব সাইটে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার সেঁটে দেন।

তিনি জানিয়েছেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না হবে, ততদিন তারা এ রকম সাইবার হামলা চালিয়ে যাবেন।

'সাইবার-সেভেন্টি-ওয়ান' এর আগেও বিভিন্ন দেশের সাইটে হামলা চালিয়েছে।

বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে যখন উত্তেজনা তৈরি হয়েছিল, তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করে।

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে ফেলানি নামে এক কিশোরি নিহত হওয়ার পর ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এই গ্রুপটি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত