আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদি-কাতার সংলাপ হতে গিয়েও হলো না

সৌদি-কাতার সংলাপ হতে গিয়েও হলো না

অচলাবস্থা নিরসনের উদ্দেশ্যে হতে গিয়েও হলো না কাতার ও সৌদি আরবের মধ্যকার সংলাপ।

কাতারি আমির শেখ মোহাম্মদ তামিম বিন হামাদ আল থানি ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে শুক্রবার ফোনে কথা হয়। সংকট শুরুর প্রায় তিন মাস পর এই প্রথম সৌদি ও কাতারি নেতাদের মধ্যে প্রথম সরাসরি ফোনালাপ হলো।

দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিবদমান সংকট নিরসনে ফোনালাপের সময় সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন নেতারা। এর সূত্র ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের চলমান কূটনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দুই দেশের মধ্যে সংলাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু আবার তা ভেস্তে গেল। সৌদি আরব জানিয়ে দিয়েছে, সংলাপ হচ্ছে না।

কিছু আরব গণমাধ্যমে বলা হয়েছে, প্রটোকল সমস্যায় পড়ে সংলাপের সম্ভাবনা ভেস্তে গেছে। কেউ কেউ দাবি করছে, কাতারের রাষ্ট্রীয় বার্তাসংস্থা কিউএনএ পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে যে, ফোনালাপের উদ্যোগ নেয় কাতার। দুই নেতার মধ্যে ফোনালাপের বিষয়ে কিউএনএ-এর খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আলোচনার বিষয়ে সমন্বয় করেন।

কিউএনএ-এর খবরে আরো বলা হয়েছে, উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ঐক্য  ও স্থিতিশীলতার জন্য শেখ তামিম ও বিন সালমান সংলাপের মাধ্যমে সংকট সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

কাতারের সংবাদ সংস্থাটি আরো জানায়, বিরোধ নিষ্পত্তিতে দুই দেশের দুজন প্রতিনিধিকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স, যাতে সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে তারা সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আলোচনা করতে পারেন।

কিন্তু সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (এসপিএ) কিউএনএ-এর দাবির সঙ্গে একমত নয়। তাদের দাবি, আলোচনার প্রস্তাব এসেছে কাতারের পক্ষ থেকে। কাতারি আমির ফোন করে সংলাপের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। তখন সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশরের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানানো হবে।

এ অবস্থায় সৌদি আরবের এসপিএ-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কাতার যত সময় জনগণের সামনে এ বিষয়ে সত্য প্রকাশ না করছে, তত সময় তাদের সঙ্গে কোনো সংলাপ বা আলোচনা নয়।

সন্ত্রাসবাদে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ এনে চলতি বছরের ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। ২২ জুন সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রস্তাব হিসেবে কাতারকে ১৩টি শর্ত দেয় এই চার দেশ। কিন্তু কাতার তা প্রত্যাখ্যান করে। ফলে অচলাবস্থা চলতে থাকে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত