আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সমালোচনা এড়াতে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না সুচি

সমালোচনা এড়াতে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন না সুচি

মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচি নিউ ইয়র্কে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগ দেবেন না বলে জানিয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন-ধর্ষণ নিয়ে যখন বিশ্বব্যাপী প্রতিবাদ ও সমালোচনা চলছে তখন সুচি এ সিদ্ধান্ত নিলেন। 

বুধবার অং সান সুচির রাজনৈতিক দল এনএলডি’র মুখপাত্র অং শিন বলেছেন, জাতিসংঘের আসন্ন সাধারণ সম্মেলনে যোগ দেবেন না সুচি। তার পরিবর্তে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিও। তিনিই জাতিসংঘের কাছে মিয়ানমার পরিস্থিতি ব্যাখ্যা করবেন। তার সঙ্গে থাকবেন মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং তুন।

এর আগে মঙ্গলবার অং সান সুচি’র পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র কিয়াউ জেইয়া দেশটির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে স্টেট কাউন্সিলর (সুচি) ব্যস্ত, সেখানে তাকে মনোযোগ দিতে হচ্ছে।’

অং সান সুচির জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ না নেয়ার কারণ হিসেবে রাখাইন সহিংসতাকে উল্লেখ করা হলেও এটা পরিস্কার যে, মিয়ানমারে যেভাবে জাতিগত নিধন চলছে, জাতিসংঘ অধিবেশনে যোগ দিলে সেজন্য তাকে বিশ্ব নেতৃবৃন্দের তোপের মুখে পড়তে হবে। এজন্যই অধিবেশনে যোগ দিচ্ছেন না সুচি।

অবশ্য এনএলডি’র মুখপাত্র অং শিন  বলেছেন, অং সান সুচি সমালোচনা বা সমস্যা মোকাবিলা করতে কখনো ভয় পান না। সম্ভবত তিনি দেশে সমস্যা নিয়ে বেশি চাপে আছেন।

গত বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মিয়ানমারের নেত্রী হিসেবে প্রথম বক্তব্য রেখেছিলেন সুচি। তিনি তখন মুসলিম সংখ্যালঘুদের নিয়ে যে সঙ্কট চলছে তা সমাধানে তার সরকারের প্রচেষ্টার পক্ষে কথা বলেছিলেন। কিন্তু এ সমস্যা তিনি সমাধান করতে তো পারেনই নি, উল্টো তাকে যেকোনো সময়ের চেয়ে বাড়িয়ে দিয়েছেন বহুগুন। এর ফলে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তিন লাখ ৭০ হাজারের বেশি রোহিঙ্গা। এসব নিয়ে নানা প্রশ্নবাণে জর্জরিত কিংবা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন শান্তিতে নোবেলজয়ী অং সান সুচি। এ জন্যই কি তিনি এবার যোগ দিচ্ছেন না বলে বিশ্লেষকরা মনে করছেন।

গত ২৪ আগস্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। একের পর এক রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। নির্বিচারে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হচ্ছে। তাদের হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি বয়োবৃদ্ধ নারী এবং শিশুরাও। নারীদের ওপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযাীয় মিয়ানমার সেনাদের বর্বর নির্যাতনে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় তিন হাজার রোহিঙ্গা। প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে গত তিন সপ্তাহে প্রায় চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত