আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারের প্রতি আবারো চীনের পূর্ণ সমর্থন

মিয়ানমারের প্রতি আবারো চীনের পূর্ণ সমর্থন

রোহিঙ্গা সংকট যখন চরমে তখন মিয়ানমারের প্রতি আবারো পূর্ণ সমর্থন জানালো এশিয়ার সবচেয় শক্তিশালী রাষ্ট্র চীন।

মঙ্গলবার চীন সাফ জানিয়ে দিয়েছে, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমার যে উদ্যোগ নিয়েছে, তার পাশে আছে চীন। শুধু তাই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কেও মিয়ানমারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা। এর আগেও একই ধরনে কথা বলেছে দেশটি।

মিয়ানমারের প্রতি এমন সময় চীন তাদের অবস্থান পুনর্ব্যক্ত করল, যখন একদিন বাদে বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে বৈঠক বসতে চলেছে। এখন আশঙ্কা করা হচ্ছে, ওই বৈঠকে মিয়ানমারের বিরুদ্ধে যেকোনো ধরনের প্রস্তাব আনার বিরুদ্ধে ভেটো দিতে পারে চীন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় বুধবার নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হবে। বৈঠকের জন্য অনুরোধ করেছে যুক্তরাজ্য ও সুইডেন। কিন্তু এর আগে এ পরিষদের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে বিভেদ দেখা দিল। চীনের এমন একাট্টা সমর্থন মিয়ানমারকে রোহিঙ্গা নিধন অভিযানে আরো উসকে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জেইদ রাদ আল-হুসেইন রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে ‘জাতিগত নিধন অভিযান’ বলে উল্লেখ করলেও শান্তি ও স্থিতিশীলতার দোহাই দিয়ে সেই অভিযানকে সমর্থন করছে চীন। জেইদ রাদ আল-হুসেইন বলেন, ‘টেক্সটবুক এথনিক ক্লিনজিং’ বা ‘জাতিগত নির্মূল অভিযান’ বলতে পাঠ্যবইয়ের সংজ্ঞায় যা বোঝায়, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে তাই করা হচ্ছে। এরপরই নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়।

কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘জাতীয় উন্নয়নের জন্য শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় মিয়ানমার যে চেষ্টা করছে, তার পাশে থাকা  উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের।’

চীনের এমন বক্তব্য থেকে ধরে নেওয়া হচ্ছে, নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা করে আনীত কোনো প্রস্তাবে হয়তো তারা সাড়া দেবে না। জাতিসংঘের কূটনীতিকদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদ কোনো ধরনের ভাবনা-চিন্তা করুক, তাও চায় না চীন।

নিরাপত্তা পরিষদের আর দুই সদস্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অবস্থানও পরিষ্কার নয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রোহিঙ্গাদের পক্ষে বিক্ষোভ করায় রোববার প্রায় শতাধিক বিক্ষোভকারীকে আটক করে দেশটির পুলিশ। ফলে নিরাপত্তা পরিষদে মিয়ানমারের বিরুদ্ধে বা রোহিঙ্গাদের পক্ষে কোনো প্রস্তাবে রাশিয়া কী ধরনের প্রতিক্রিয়া দেখায়, তা অনিশ্চিত।

তবে রোহিঙ্গা ইস্যুতে নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র। তারা মিয়ানমারের নিন্দা করে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, রোহিঙ্গারা যেভাবে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসছে, তাতে পরিষ্কার হয়, মিয়ানমার তাদের নিরাপত্তা দিচ্ছে না। কিন্তু বুধবার বৈঠকে তাদের সিদ্ধান্ত কী হয়, তা দেখার বিষয়।

জাতিসংঘের হিসাবমতে, এরই মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ১ হাজার জন। এই সহিংসতা রাখাইন রাজ্যে এখনো চলছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত