আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কিমের সঙ্গে লড়াইয়ের অস্ত্র আমাদের রয়েছে : হোয়াইট হাউজ

কিমের সঙ্গে লড়াইয়ের অস্ত্র আমাদের রয়েছে : হোয়াইট হাউজ

জাপানের উদ্দেশে করা উত্তর কোরিয়ার মিসাইল হানার পরে কিমের প্রতি চরম হুঁশিয়ারি দিল আমেরিকা৷ হুমকি দিয়ে বলা হয়েছে পিয়ংইয়ংয়ের মোকাবিলা করার মতো সমরাস্ত্র ওয়াশিংটনের ভাণ্ডার মজুদ রয়েছে৷ হোয়াইট হাউজের পক্ষ থেকে এমন বিবৃতি দিয়েছে নিরাপত্তা উপদেষ্টা এইচ. আর ম্যাকমাস্টার৷

একদিকে যেখানে ভারত সফরে ব্যস্ত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ঠিক সেসময়েই জাপানকে লক্ষ্য করে ফের মিসাইল নিক্ষেপ করল কিমের দেশ৷ সূত্রের খবর, জাপানের ১,২০০ মাইল পূর্বে মহাসাগরে গিয়ে পড়েছিল এটি৷ প্রত্যুত্তরে দক্ষিণ কোরিয়া ব্যালিস্টিক মিসাইল মহড়ায় নেমে পড়েছিল৷ চলতি বছরে উত্তর কোরিয়া অনেকগুলি মিসাইল টেস্ট করে৷ তার এই পদক্ষেপে কড়া নজর রয়েছে আমেরিকারও।

সূত্রের খবর, জাপানের ১,২০০ মাইল পূর্বে মহাসাগরে গিয়ে পড়েছিল মিসাইটি৷ প্রসঙ্গত, জাপানকে ডুবিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। কার্যত যুদ্ধের প্ররোচনা দিতে শুরু করেছিল পিয়ংইয়ং। জাপানে বিধ্বংসী পরমাণু হামলা চালানোর হুমকিও দেওয়া হয়েছিল। জাপানের চারটি বৃহৎ দ্বীপকে পরমাণু অস্ত্রের আঘাতে সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিল উত্তর কোরিয়ারে এক মুখপাত্র। যে দ্বীপগুলিকে টার্গেট করা হয়েছে সেগুলি হল হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত