আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

সু চির হাতে আর একটা সুযোগই আছে : জাতিসংঘ মহাসচিব

সু চির হাতে আর একটা সুযোগই আছে : জাতিসংঘ মহাসচিব

মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে সেনাবাহিনী। ফলে প্রায় চার লাখ রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

ওই অঞ্চলে পরিস্থিতি শান্ত করতে সেনা অভিযান বন্ধে দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির হাতে আর একটাই সুযোগ আছে বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গুতেরেস বিবিসিকে বলেন, তিনি যদি এখনই কোনো পদক্ষেপ গ্রহণ না করেন তবে পরিস্থিতি আরও ভয়ানক হবে।

তবে মিয়ানমার বলছে, গত মাসে পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের হামলার ঘটনায় অভিযান শুরু করে সেনাবাহিনী। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার কথা অস্বীকার করে মিয়ানমার বলছে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সু চি। গুতেরেস বলেছেন, ওই ভাষণেই সু চির জন্য একটা শেষ সুযোগ রয়েছে। তিনি ওই ভাষণের মাধ্যমেই রাখাইনে সেনাবাহিনীর আগ্রাসন বন্ধের পদক্ষেপ নিতে পারেন।

গুতেরেস বলেন, যদি সু চি এখনই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন তবে এই সংকট আরও ভয়ংকর হবে।

রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়া উচিত এবং মিয়ানমার সরকারকে তাদের আলাদা জাতি পরিচয়ও মানতে হবে বলে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে, নারীদের ধর্ষণ করছে, শিশু, বৃদ্ধ, যুবকদের এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে। তারা গ্রামের বহু বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত