আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউইয়র্কের স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময়ের সময় ট্রাম্প এ আশ্বাস দেন।

সভা শেষে হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। নিউইয়র্কে অবস্থানের সময় প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিন সোমবার বেশ ব্যস্ত দিন কাটান শেখ হাসিনা।

সফরসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত জাতিসংঘের সংস্কার বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশল বিনিময় হয়। কুশল বিনিময়ের সময় মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে দেখ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সম্পর্কে ট্রাম্পের সঙ্গে কথা হয় শেখ হাসিনার। তখন মার্কিন প্রেসিডেন্ট রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা ইস্যু ছাড়াও কুশল বিনিময়ের সময় মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান। বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করছে প্রধানমন্ত্রী এমনটা জানালে ট্রাম্প তাতে সন্তোষ প্রকাশ করেন।

সভার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনার কারণে জাতিসংঘ তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে পৌঁছতে পারছে না। তিনি মানুষের জন্য আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। পরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

বিকাল তিনটায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে ‘প্রিভেনশন অব সেক্সুয়াল এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ’শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।

এছাড়া বিকাল চারটায় জাতিসংঘ সদর দপ্তরের দ্বিপাক্ষিক বুথে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শেখ হাসিনা। বিকাল পাঁচটায় জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডির সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন। রাত আটটায় হোটেল গ্র্যান্ড হায়াতে রয়টার্সের জাতিসংঘ ব্যুরো চিফ মিশেল নিকোলসকে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত