আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা বিতর্কের মাঝেই মায়ানমারকে অস্ত্র দেওয়ার আশ্বাস ভারতের

রোহিঙ্গা বিতর্কের মাঝেই মায়ানমারকে অস্ত্র দেওয়ার আশ্বাস ভারতের

রোহিঙ্গা মুসলিম বিতর্কে মায়ানমারের পাশে দাঁড়াল ভারত। ওই দেশের নৌ-বাহিনীকে অস্ত্র সরবারহ করা হবে বলে প্রতিশ্রুতি দিল দিল্লি। এই বিষয়ে সরকারিভাবে মায়ানমারের নৌবাহিনীর প্রধানের সঙ্গে কথা হয়েছে ভারতীয় নৌসেনার কর্তাদের।

উত্তরে চীনের সঙ্গে খাতায় কলমে বিবাদ বিরাজমান রয়েছে ভারতের। ডোকালাম বিতর্ক মিটলেও ক্ষত থেকেই গিয়েছে। এই অবস্থায় পূবের পড়শি মায়ানমারের সঙ্গে সখ্যতা বাড়াতে মরিয়া নয়াদিল্লি। এর অন্যতম একটা বড় কারণ হচ্ছে, পূর্ব ভারতের রাজ্যগুলিতে চীন নিজেদের প্রভাব বিস্তার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন জঙ্গি গোষ্ঠী গুলিকে মদত দিয়ে ভারতে অস্থিরতা তৈরি করতে কিছুটা হলেও সফল হয়েছে বেজিং। এই অবস্থায় পূর্ব ভারতে চীনের প্রভাব রুখতে নাইপিদোকে পাশে পেতে চাইছে দিল্লি।

বৃহস্পতিবার ভারতের নৌসেনা কর্তাদের সঙ্গে বৈঠক করেন মায়ানমারের নৌ-বাহিনীর কম্যান্ডার ইন চিফ। এই বৈঠকেই সামরিক ক্ষেত্রে দুই দেশ একযোগে চলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। মায়ানমারের নাবিকদের ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও দেওয়া হয়েছে প্রতিশ্রুতি। ইন্ডিয়ান ডিফেন্স ইন্সটিটিউশনে মায়ানমারের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হবে।

মায়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে শুরু হয়েছে সমস্যা। যা নিয়ে আলোচনা চলছে সমগ্র বিশ্ব জুড়ে। রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সেনাবাহিনীর অভিযান চালিয়েছে রাখাইন প্রদেশের বিস্তীর্ণ এলাকায়। যার ফলে তৈরি হয়েছে শরণার্থী সমস্যা। এই সকল শরণার্থীদের ভারত আশ্রয় দেবে না বলে জানিয়েছে দিল্লি। এই অবস্থায় মায়ানমারকে ভারতের সামরিক সাহায্য করার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।

বুধবার মায়ানমারের নৌ-বাহিনীর কম্যান্ডার ইন চিফ টিন আং স্যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছেন। একইসঙ্গে ভারতের তিন সেনাবাহিনীর প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন। মুম্বাইতে ভারতীয় নৌসেনা ঘাঁটিতেও গিয়েছেন মায়ানমারের নৌ-বাহিনীর কম্যান্ডার ইন চিফ। ‘মায়ানমারের ভারতের পূবে তাকাও নীতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ’, বলে ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত