আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লন্ডনে ফের অ্যাসিড হামলা, আহত ৬

লন্ডনে ফের অ্যাসিড হামলা, আহত ৬

যুক্তরাজ্যের লন্ডনে ফের ‘অ্যাসিড’ হামলা হয়েছে। এতে আহত হয়েছে ছয়জন। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে পূর্ব লন্ডনের ওয়েস্টফিল্ডের বিপরীত পাশে স্ট্রাটফোর্ড সেন্টারে একটি শপিং মলে এ ঘটনা ঘটে।

কয়েকজন দুর্বৃত্ত ক্ষতিকর তরল পদার্থ লোকজনের ওপর ছুড়ে মারে বলে জানিয়েছে পুলিশ। এটি অ্যাসিড হামলা হতে পারে বলে তাদের সন্দেহ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার্টফোর্ড শপিংমলের ভেতরে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এরপরই হামলা হয়। শপিং মলের বার্গার কিং নামে ফাস্টফুডের সহকারী ব্যবস্থাপক বলেন, ক্ষতিকারক তরল জাতীয় পদার্থ ছিটাচ্ছিল হামলাকারীরা। হামলার পর এক ব্যক্তি মুখ ধুতে যান। তার চোখে জ্বালাপোড়া করছিল। তিনি বারবার চোখেমুখে পানি দেন।

পুলিশ জানিয়েছে, কয়েক ব্যক্তি এক দল লোকের ওপর ক্ষতিকর পদার্থ স্প্রে করেছে বলে অভিযোগ পাওয়ার পর তারা ঘটনাস্থল থেকে ১৫ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করে। ঘটনার পর অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পল গিবসন জানান, ছয়জনকে ঘ্টনাস্থলেই চিকিৎসা দেওয়ার পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের কারো আঘাতই গুরুতর বা প্রাণঘাতী হওয়ার মতো নয় বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। গত ১৩ জুলাই অল্প সময়ের ব্যবধানে পাঁচটি পৃথক স্থানে হামলা হয়। এর তিন দিন পর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল অ্যান্ড এলাকায় দুজনের ওপর একই ধরনের হামলা হয়। এরপর ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলার ঘটনা ঘটে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত