আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলল অক্সফোর্ড!

সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলল অক্সফোর্ড!

অক্সফোর্ডের সেইন্ট হিউ কলেজের সাবেক ছাত্রী অং সান সু চির একটি প্রতিকৃতি সরিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। সেইন্ট হিউ কলেজের মূল ভবনের প্রবেশদ্বারেই ছিল সু চির সেই প্রতিকৃতি। দ্য সোয়ান নামে একটি ওয়েবসাইটের বিশেষ প্রতিবেদনে খবরটি উঠে আসে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকালে সু চির প্রতিকৃতিটি সরিয়ে ফেলা হয়। সেখানে জাপানি চিত্রকর ইউশিহিরু তাকাদার আঁকা ছবি স্থান পায়।

কলেজের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিত্রকর নিজেই কলেজের শিক্ষক প্রফেসর রয় ওয়েস্টব্রুক ও প্রফেসর জন মরিসকে ছবিটি উপহার দিয়েছেন। এ মাসের শুরুতে দেওয়া উপহারটি মূলভবনের প্রবেশপথে স্থান দেওয়া হয়।

আর সু চির প্রতিকৃতিটি একটি ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয় বলে জানান সেইন্ট হিউ কলেজের যোগাযোগ ব্যবস্থাপক বেঞ্জামিন জোনস।

কলেজে নতুন শিক্ষার্থীদের আগমনের কয়েকদিন আগে সু চির প্রতিকৃতি সরিয়ে ফেলা বিশেষ অর্থ বহন করে। মিয়ানমারে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে দেশটির ডি-ফ্যাক্টো নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সুচির বিরুদ্ধে।

গত ২৫ আগস্ট থেকে রাখাইন প্রদেশে সামরিক অভিযান শুরু হলে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রায় অর্ধেক রোহিঙ্গার বাড়িঘর ও গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে পাঁচ সহস্রাধিক নিহত হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে।

জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা বলছে, রোহিঙ্গাদের উপর ‘জাতিগত নিধন’ ও ‘গণহত্যা’ চালাচ্ছে মিয়ানমার।

ঠিক এই পরিস্থিতিতে অং সান সু চির সাবেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলানো বেশ ইঙ্গিতবহ ঘটনা।

চলমান ঘটনাপ্রবাহের কারণে প্রতিকৃতিটি সরিয়ে ফেলানো হলো কিনা এরকম প্রশ্নের সরাসরি উত্তর আসেনি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সেটিকে ‘নিরাপদ স্থানে’ নিয়ে যাওয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত