আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সমালোচনার মুখে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনার মুখে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কাজে অনেক অর্থ খরচ করে বেসরকারি বিমান ভাড়া করে চলাচল করায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস।

শনিবার বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬ বার বেসরকারি ফ্লাইটে ভ্রমণ করেন। এতে ব্যয় হয় চার লাখ ডলার। জনগণের করের টাকায় এ ধরনের বিলাসী ভ্রমণের জন্য ব্যাপক সমালোচনা হয় তার। অবশ্য অভিযোগ ওঠার পর প্রাইস দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ ক্ষুদ্ধ করে। এর পরপরই শুক্রবার প্রাইসের পদত্যাগের ঘোষণা আসে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করার কথা জানালে প্রেসিডেন্ট তা অনুমোদন করেন। প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে ডন রাইটকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প।

সাধারণতঃ পেশাগত কাজে যুক্তরাষ্ট্র্রে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তা বিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে।

একই ধরনের অভিযোগে ট্রাম্পের মন্ত্রিসভার আরও তিন সদস্য এখন কড়া নজরদারিতে রয়েছেন। সরকারি কাজে তাঁরা এ ধরনের বেসরকারি বিমানে চলাচল করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত