আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহত ৫৮

লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলায় নিহত ৫৮

যুক্তরাষ্ট্রের জাঁকজমকের নগর লাস ভেগাসে একটি সংগীত অনুষ্ঠানে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫৮ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাত ১০টা ৩০ মিনিটের দিকে শহরের মান্দালয় বে হোটেল চত্বরে খোলা আকাশের নিচে কনসার্ট চলার সময় এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গুলির শব্দে শত শত মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঘটনাস্থলের ভিডিওতেও একনাগাড়ে গুলির শব্দ শোনা গেছে।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা আরো জানিয়েছে, কনসার্ট ছাড়াও লাস ভেগাসে অন্তত আরো একটি হামলার ঘটনা ঘটেছে।

মান্দালয় বে হোটেল চত্বর ঘিরে ফেলেছে পুলিশ। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হামলাকারীকে খুঁজছে নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কয়েক শত রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে।

এদিকে, কনসার্টে বন্দুক হামলার খবরে লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণ না করিয়ে বেশ কিছু ফ্লাইট ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত