আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইলেকট্রন মাইক্রোস্কোপি গবেষণায় নোবেল পেলেন তিন রসায়নবিদ

ইলেকট্রন মাইক্রোস্কোপি গবেষণায় নোবেল পেলেন তিন রসায়নবিদ

জটিল রোগের নতুন নতুন ওষুধ আবিষ্কারের জন্য সবচেয়ে জরুরি মানবদেহের সরল ও জটিল প্রোটিন অণুর গঠন-কাঠামো এবং দেহে তাদের চলাচলকে আরও ঝকঝকে ও নিখুঁতভাবে দেখার জন্য ‘এক্স-রে ক্রিস্টালোগ্র্যাফি’ (এক্সআরসি) ও ‘নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স’ (এনএমআর) এর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী মাইক্রোস্কোপ।

ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি বা  ক্রায়ো-ইএম নামের এই যন্ত্রটি হচ্ছে সেই শক্তিশালী মাইক্রোস্কোপি, যেটি
জটিল থেকে জটিলতর প্রোটিনগুলির (কমপ্লেক্স প্রোটিন) পরমাণু স্তরের খবরাখবরও এখন দিতে পারছে। এর ফলে, জটিল প্রোটিনগুলির গঠন-কাঠামো আর আমাদের শরীরে তাদের চলাচলকে ওই অসম্ভব শক্তিশালী মাইক্রোস্কোপি ‘ক্রায়ো-ইএম’-এর মাধ্যমে চাক্ষুষ করাটা সম্ভব হচ্ছে, আগের চেয়ে অনেক বেশি সহজ হচ্ছে এবং স্পষ্ট থেকে স্পষ্টতর (হাই রেজিলিউশনের কারণে) হচ্ছে।

এই ক্রায়ো-ইএমের উন্নয়ন ঘটিয়েছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লাউসেনের জ্যাকুইস ডাবোচেট, যুক্তরাষ্ট্রের, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জোয়াচিম ফ্রাঙ্ক এবং যুক্তরাজ্যের ক্যামব্রিজের এমআরসি ল্যাবরেটরি অব মলিকিউলার বায়োলজি বিভাগের রসায়নবিদ রিচার্ড হ্যান্ডারসন।

রসায়নে এই অনন্য সাধারণ অবদানের জন্য বুধবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স তাদের তিনজনকে নোবেল সম্মাননা প্রদান করেছে।

পুরষ্কার হিসেবে দেওয়া ৯০ লাখ ক্রোনার (সুইডিশ মুদ্রা) ভাগ করে নেবেন তিন রসায়নবিদ।

রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স এক বিবৃতিতে বলেছে, ক্রায়ো-ইলেকট্রন মাইক্রোস্কপি জৈব অণুর চিত্র দেখার ক্ষেত্রে উন্নয়ন ও সাধারণিকরণ করেছে। এই প্রক্রিয়া রসায়নকে নতুন একটি যুগে নিয়ে গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত