আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্পেনের হুমকি সত্ত্বেও স্বাধীনতা ঘোষণার দিকে কাতালোনিয়া

স্পেনের হুমকি সত্ত্বেও স্বাধীনতা ঘোষণার দিকে কাতালোনিয়া

কড়া নিরাপত্তার মধ্যে কাতালোনিয়ার পার্লামেন্ট বসছে যেখান থেকে আজ সর্বসম্মতিক্রমে স্বাধীনতার ঘোষণা আসতে পারে। মাদ্রিদের হুমকি-ধামকি সত্ত্বেও সেদিকেই কাতালোনিয়ার গন্তব্য বলে মনে হচ্ছে। খবর: রয়টার্স।

সাবেক সাংবাদিক থেকে কাতালোনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া পুজেমনের দিকে দৃষ্টি বিশ্ববাসীর। মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে কেবিনেট মিটিং বসছে যেখানে স্বাধীনতা ঘোষণার দিকেই জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য কাতালান পুলিশ স্বয়ংক্রিয় রাইফেল হাতে বার্সেলোনার পার্ক দে লা সিটাডেলা প্রহরা দিচ্ছে। অষ্টাদশ শতকের এই অভিজাত ভবনটিই কাতালানদের পার্লামেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

কাতালান পুলিশ সদস্যরা প্রহরায় থাকলেও দেখা যায়নি স্পেনের জাতীয় পুলিশকে। গত ১ অক্টোবরের গণভোটে স্পেনের জাতীয় পুলিশ বেশ শক্তি ব্যবহার করে যাতে ৯০০ এর মতো কাতালান আহত হয়েছিল।

এদিকে কাতালানরা যদি আজ স্বাধীনতা ঘোষণা করে ফেলে তাহলে স্পেনে বড় একটি সমস্যা দেখা দিতে পারে। সেই ১৯৮১ সালে একটি সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা চালানোর পর থেকে এটা হতে যাচ্ছে স্পেনের বড় রাজনৈতিক সংকট।

স্পেনের পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হতে পারে তার মধ্যে আছে কাতালানদের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া, সেনা মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কাতালান নেতাদের গ্রেপ্তার করা।

তবে কাতালানরা বেশ উৎসাহ নিয়ে অপেক্ষায় আছে অঞ্চলটির স্বাধীনতা ঘোষণা শোনার জন্য। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কাতালান প্রেসিডেন্ট পুজেমন একটি বক্তৃতা দেবেন যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিতে পারেন।

আর সেই উজ্জল মুহূর্তটি স্মৃতিতে ধারণ করার জন্য স্বাধীনতার পক্ষের কাতালানরা পার্লামেন্ট ভবনের বাইরে জমায়েত হচ্ছেন। তারা ‘হেলো রিপাবলিক’ বলে নতুন দেশকে স্বাগত জানানোর প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে স্পেনও সর্বসম্মতিক্রমে নেওয়া যেকোন সিদ্ধান্তের পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেখার বিষয় পরবর্তী ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত