আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

আইভরি কোস্টে সাগরে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আইভরি কোস্টে সাগরে বিমান বিধ্বস্ত, নিহত ৪

আইভরি কোস্টে সাগরে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে চারজন এবং আহত হয়েছে আরো ছয়জন। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য  জানিয়েছে।

বিমানটিতে ১০জন আরোহী ছিল। নিহতরা সবাই মলদোভার নাগরিক। আর আহতদের মধ্যে চারজন ফ্রান্সের ও দুজন মলদোভার নাগরিক।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিমানটি আবিদজান বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। এর আগেই এটি সাগরে পড়ে যায়।

আইভরি মাতিন নামে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি বিমানের ক্রু কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি যখন বিধ্বস্ত হয়, তখন প্রবল বৃষ্টি, ঝড় ও বজ্রপাত হচ্ছিল। সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

বিমানটি কোন সংস্থার তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত