আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করল বিশ্বব্যাংক

রোহিঙ্গা ইস্যু : মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করল বিশ্বব্যাংক

রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনাবাহিনীর জাতিগত নিধনের প্রেক্ষাপটে মিয়ানমারের ২০০ মিলিয়ন ডলারের ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক।

রাখাইন পরিস্থিতি বিশ্লেষণের পর রেহিঙ্গা ইস্যুতে উদ্বেগ জানিয়ে শুক্রবার ওয়াশিংটনে এক বিবৃতিতে এসব জানায় বিশ্বের এই শীর্ষ ঋণদাতা সংস্থা।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্লাটফর্মভিত্তিক ডেভেক্সের ওয়েবসাইটে বিশ্বব্যাংকের বিবৃতির বরাত দিয়ে ঋণ স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমারের রাখাইন পরিস্থিতিবিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, ‘সম্প্রতি মিয়ানমারের জন্য অনুমোদিত উন্নয়ন সংক্রান্ত ঋণের সবশেষ পরিস্থিতি আমরা বিশ্লেষণ করে দেখেছি। সার্বিক বিচারে আমাদের মনে হয়েছে, ওই ঋণের কার্যকর ব্যবহার নিশ্চিতে সেখানকার পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার।’

বিশ্বব্যাংকের সেই বিবৃতিতে আরও বলা হয়, ‘বৈষম্যহীনকা, সামাজিক অন্তর্ভুক্তি এবং সবার জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা, রাখাইনের ধ্বংসযজ্ঞ এবং তাদের উচ্ছেদ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে বিশ্বব্যাংক। মিয়ানমার সরকারকে তারা পরিস্থিতি সংকট উত্তরণ এবং এবং মানবিক আর্তির প্রতি দৃষ্টি দিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওযার আহ্বান জানিয়েছে। রোহিঙ্গা পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাংলাদেশ বিশ্বব্যাংককে অনুরোধ করেছে। বিশ্ব আর্থিক সংস্থাটি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

২৫ আগস্ট সহিংসতার পর মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিধনযজ্ঞ শুরু করে দেশটির সামরিক বাহিনী। সেনাবাহিনীর হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কাছ থেকে জানা যায় সরকারি বাহিনীর নির্যাতনের ভয়াবহ চিত্র।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত