আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের কাছে পরাজয়ে লিঙ্গ বৈষম্যকে দায়ী করলেন হিলারি

ট্রাম্পের কাছে পরাজয়ে লিঙ্গ বৈষম্যকে দায়ী করলেন হিলারি

হিলারি ক্লিনটন দাবি করেছেন, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজয়ের কারণ লিঙ্গ বৈষম্য।

তিনি অভিযোগ করেছেন, সমাজে নারীদের ‘দুই চরিত্র’। এর ফলে নারীদের অবমূল্যায়ন করা হয়।

‘হোয়াট হ্যাপেন্ড’ নামে স্মৃতিচারণমূলক তার নতুন বইয়ের প্রচারের উদ্দেশে রোববার ব্রিটেনের ‘চেলটেনহাম সাহিত্য উৎসব’-এ যোগ দেন হিলারি। ধরা হয়, ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৯৪৯ সাল থেকে শুরু হওয়া এই সাহিত্য উৎসব বিশ্বের সবচেয়ে প্রাচীন। বিখ্যাত কবিদের কাব্যগ্রন্থ, রান্নাবিষয়ক বই ও জনপ্রিয় ব্যক্তিদের আত্মজীবনী স্থান পায় এই উৎসবে।

হিলারি মনে করেন, পুরুষ সঙ্গীর তুলনায় নারীরা সমাজে দুই ধরনের চরিত্রে বিবেচিত হয়। এ অবস্থা থেকে বেরিয়ে এসে সমাজে পরিবর্তন আনতে তার সমর্থকদের সংগঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

বইয়ের ওপর আলোচনার সময় হিলারি বলেন, ‘রাজনীতি থেকে লিঙ্গ বৈষম্যকে দূর করার একমাত্র উপায় হলো আরো বেশি করে নারীদের রাজনীতিতে আসা।’

নির্বাচনে পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ার কথা অকপটে স্বীকার করেছেন হিলারি। তিনি বলেছেন, ট্রাম্পের কাছে এই পরাজয় তাকে হতভম্ব করেছে। এ অবস্থায় বিছানা ছেড়ে ওঠা তার জন্য কঠিন ছিল। তবে পরিস্থিতির পরিবর্তনে চেষ্টা করেছেন তিনি। বনে দীর্ঘসময় হাঁটা, রহস্য উপন্যাস পড়া, প্রিয় কুকুরগুলোর সঙ্গে খেলা করা ও যোগ ব্যায়াম তাকে যন্ত্রণাময় অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।

সাহিত্য উৎসবে কায়েক হাজার শ্রোতার উদ্দেশে তিনি বলেন, ‘সবাই ভেঙে পড়ে। আপনি যদি ঘুরে দাঁড়ান ও চলতে থাকেন, তাহলে তাতে কিছুই যায় আসে না।’

উত্তর কোরিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান ও প্যারিস জলবায়ু ‍চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হিলারি। তিনি বলেছেন, ‘ব্যক্তি হিসেবে আমি ঠিক আছি কিন্তু আমেরিকান হিসেবে আমি উদ্বিগ্ন।’ তিনি আরো বলেছেন, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়া না-দেওয়া নিয়ে দ্বিধায় ছিলেন কিন্তু তার স্বামী বিল ক্লিনটন তাকে সেখানে যেতে সমর্থন করেছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত