আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের ৩শ গ্রাম জ্বালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী : এইচআরডব্লিউ

রোহিঙ্গাদের ৩শ গ্রাম জ্বালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী : এইচআরডব্লিউ

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) দাবি করেছে, চলতি বছরের আগস্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে প্রায় ৩শ’ রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়েছে।

স্যাটেলাইট থেকে নতুন করে পাওয়া ছবি পর্যালোচনা করে এইচআরডব্লিউ এ দাবি করেছে। এতে প্রায় দশ হাজার স্থাপনা নষ্ট করা হয়েছে বলেও দাবি করে এই সংগঠন।

প্রতিবেদনে বলা হয়, সহিংসতার শিকার বেশির ভাগ গ্রাম মংডু এলাকায়। এখানে দেখা যায়, রোহিঙ্গাদেরটা জ্বালিয়ে দেয়া হয়েছে, কিন্তু বৌদ্ধদের বাড়িতে কোনো কিছু করা হয়নি।

জাতিসংঘের দেয়া তথ্যমতে, ২৫ আগস্টের পর থেকে চালানো সহিংসতা, নির্যাতন করে ৫ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে মিয়ানমার।

এইচআরডব্লিউর এশিয়ার উপ-পরিচালক ফিল রোবার্টসন বলেন, নতুন করে স্যাটেলাইটে পাওয়া এই ছবি বলে দেয়, কেন চার সপ্তাহে এত মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী শত শত গ্রাম ধ্বংস করে দিয়েছে। তারা এই গ্রামগুলোতে ধর্ষণ, হত্যাসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে যাতে রোহিঙ্গারা জীবন বাঁচাতে দেশ ছাড়তে বাধ্য হয়।

রাখাইন রাজ্যে এক মিলিয়নের বেশি রোাহিঙ্গা বসবাস করে আসছে। সেখানে এই সহিংসতার আগে ২০১২ সালে চালোনো সহিংসতায় ১৬০ জন নিহত হয়। তারপর থেকেই ধীরে ধীরে এই সহিংসতা ছড়াতে থাকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত