আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনের গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশের মালিক হচ্ছে চীন

রাখাইনের গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশের মালিক হচ্ছে চীন

মিয়ানমারের রাখাইন রাজ্যের অন্তর্গত বঙ্গোপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কায়াউক পায়ু নামের গভীর সমুদ্রবন্দরের ৭০ শতাংশের মালিকানা পাচ্ছে প্রতিবেশী চীন।

মিয়ানমারে চীনের আগ্রাসী অর্থনীতির বিকাশে স্থানীয় জনগণের উদ্বেগ ও আপত্তির মধ্যেই এই চুক্তি পাকাপাকি করতে চলেছে দুই দেশ। এর আগে প্রাথমিক চুক্তি অনুযায়ী, বন্দরের ৮৫ শতাংশ মালিকানা চেয়েছিল চীন।

এই চুক্তি বাস্তবায়ন ও প্রকল্পটি দেখভালের জন্য মিয়ানমার সরকারের গঠিত কমিটির ভাইস চেয়ারম্যান ও মং বলেছেন, ৭২০ কোটি ডলার ব্যয়ে নির্মিতব্য রাখাইনের পশ্চিমাঞ্চলীয় এই বন্দরের একটি বড় অংশের মালিকানা রাখার জন্য প্রচেষ্টা চালায় মিয়ানমার সরকার। এ জন্য চীনের সিআইটিআইসি গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতায় আসে মিয়ানমার। তিনি বলেন, বন্দরের মালিকানার ভাগাভাগি নিয়ে সেপ্টেম্বর মাসে দুই পক্ষের মধ্যে খসড়া চুক্তি হয়।

নিউ ইয়র্ক টাইমসের এক খবরে এ তথ্য জানানো হয়।

বন্দরের মালিকানা ইস্যুতে ও মং বলেন, রাখাইনের স্থানীয় লোকজন ও মিয়ানমারের বিভিন্ন সম্প্রদায় মনে করে, আগের ৮৫/১৫ শতাংশের চুক্তি মিয়ানমারের জন্য অন্যায্য। জনগণ ওই চুক্তিতে আপত্তি জানায় এবং সরকার এখন একটি ভালো চুক্তিতে পৌঁছাতে চেষ্টা করছে।’

ও মং বলেন, অনুমোদনের জন্য নতুন চুক্তির প্রস্তাবনা মিয়ানমারের ভাইস প্রেসিডেন্ট হেনরি ভন থিওর কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু প্রকল্পের বিনিয়োগ বা ব্যয় নিয়ে এখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। প্রকল্পটি এগিয়ে নিতে আরো সমঝোতার প্রয়োজন হতে পারে।

বেইজিংভিত্তিক চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে বড় ও পুরোনো বিনিয়োগ গোষ্ঠী সিআইটিআইসির সঙ্গে গণমাধ্যম যোগাযোগ করলে তারা তাৎক্ষণিকভাবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, মিয়ানমারের সিআইটিআইসি গ্রুপের নির্বাহী পরিচালক ইউয়ান শায়োবিন মিয়ানমার টাইমসে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ৩০ শতাংশ মালিকানায় রাজি হয়েছে কোম্পানি। তবে বিনিয়োগের বিস্তারিত বিষয়গুলো সুনির্দিষ্ট করতে আরো সমঝোতার প্রয়োজন হতে পারে।

মে মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সিআইটিআইসি রাখাইনের কায়াউক পায়ু বন্দরের ৭০-৮৫ শতাংশের মালিকানা পেতে প্রস্তাব দিয়েছিল। এশিয়া ও এর আশপাশে অর্থনৈতিক সম্প্রসারণের উদ্দেশ্যে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ মহাপরিকল্পনার অধীনে অবকাঠামোগত বিনিয়োগের অংশ হিসেবে প্রস্তাবটি দেওয়া হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত