আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কোচিংয়ের চাপে ৬০ দিনে ৫০ শিক্ষার্থীর আত্মহত্যা

কোচিংয়ের চাপে ৬০ দিনে ৫০ শিক্ষার্থীর আত্মহত্যা

৯৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন সামিউক্তা। মাস তিনেক আগে ভর্তি হয়েছিলেন হায়দ্রাবাদের একটি কোচিং সেন্টারে। তার ইচ্ছা ছিল মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসক হবেন।

গত সোমবার তিনি আত্মহত্যা করেছেন। পড়াশোনার চাপ সামলাতে না পেরে আত্মহত্যা করার বিষয়টি সুইসাইড নোটে লিখে গেছেন তিনি।

গত দুই মাসে তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে ৫০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শিশু অধিকার কর্মীরা এ ব্যাপারে খোঁজ নিয়ে আরও অনেক শিক্ষার্থীর মানসিক চাপের বিষয়টি জানতে পেরেছেন।

মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সামিউক্তার চালক বাবা। সেই মেয়ে তাদের ছেড়ে চলে যাওয়ায় একেবারে ভেঙে পড়েছেন তিনি। তার অভিযোগ, কোচিং সেন্টারের চাপিয়ে দেয়া পড়াশোনার ভার নিতে না পেরে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। অন্য অভিভাবকরা যেন তাদের সন্তাদের প্রতি গুরুত্ব দেন, সেই অনুরোধও জানান তিনি।

মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এ ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। তার নির্দেশে এখন থেকে কানো কলেজে আট ঘণ্টার বেশি শিক্ষার্থীকে রাখা যাবে না। শিক্ষার্থীদের জোর করে ক্লাসে রেখে পড়ানো কিংবা শারীরিক নির্যাতন করা যাবে না। এমনকি কথার মাধ্যমেও তাদেরকে হেনস্থা করা যাবে না।

শিশু অধিকারকর্মী অচিতা রাও জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা উচিত। তাদের উচিত শিশুদের সহায়তা করা; অথচ তারা শিশুদের শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করছে।

গত মাসে ১৫ তলা ভবন থেকে ১৭ বছর বয়সী একজন লাফ দিয়ে আত্মহত্যা করেছে শিক্ষকের কাছে হেনস্থা হয়ে। অনেকে দাবি জানিয়েছেন পড়াশোনার নামে চলা এসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার।

শেয়ার করুন

পাঠকের মতামত