আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করল স্পেন

কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করল স্পেন

স্বাধীনতা চাওয়ার শাস্তিস্বরূপ কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে স্পেনের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় শাসন আরোপ সংক্রান্ত সংবিধানের ১৫৫ ধারা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সঙ্গে কাতালান নেতাদের বহিষ্কারেরও আহ্বান জানিয়েছে মন্ত্রিসভার সদস্যরা।

শনিবার মন্ত্রিসভার সংকটকালীন বিশেষ বৈঠকের পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একথা জানান। খবর: আলজাজিরা।

তিনি বলেন, কাতালোনিয়ায় কেন্দ্রীয় শাসন আরোপ সংক্রান্ত সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ প্রয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রস্তাব পাস করানোর জন্য সিনেটে পাঠানো হবে। একই সঙ্গে কাতালান নেতাদের বহিষ্কারেরও আহ্বান জানিয়েছে মন্ত্রিসভা।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, কাতালোনিয়ার গণভোট ছিল একপাক্ষিক, আইন বিরুদ্ধ। এটার উদ্দেশ্য ছিল সংঘাত সৃষ্টি। গোটা বিশ্ব জানে কাতালোনিয়ার স্বাধীনতার গণভোট স্পেন গ্রহণ করেনি।

তিনি বলেন, কাতালোনিয়ায় শৃঙ্খলা ফেরাতে সরকার ‘সাংবিধানিক কর্তৃপক্ষের’ শাসন চালু করতে চায়।

স্পেন থেকে স্বাধীনতা চেয়ে গত ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়া। এতে ৯০ ভাগ কাতালান স্বাধীনতার পক্ষে ভোট দেন। অবশ্য স্পেনের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মারমুখী আচরণের কারণে ৫০ ভাগের কম ভোট পড়ে।

এরপর কাতালান পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর করেন আঞ্চলিক প্রেসিডেন্ট চার্লস পুজেমন। অবশ্য কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করতে কয়েক সেকেন্ড পরই ওই ঘোষণার কার্যকরিতা স্থগিতে পার্লামেন্টের প্রতি আহ্বান জানান তিনি।

শেষ পর্যন্ত আলোচনার পথে না এগিয়ে কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নিতে যাচ্ছে স্পেনের কেন্দ্রীয় সরকার। অবশ্য এ পথে এগোলে আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতার ঘোষণা দেবে বলে হুমকি দিয়ে রেখেছেন কাতালান নেতা পুজেমন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত