আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বে অস্তিত্বহীন ১১০ কোটি মানুষ

বিশ্বে অস্তিত্বহীন ১১০ কোটি মানুষ

দাপ্তরিকভাবে বিশ্বের ১১০ কোটিরও বেশি মানুষের কোনো অস্তিত্ব নেই। বাস্তবে তারা দৈনন্দিন কাজকর্ম করছে কোনো পরিচয়পত্র বিহীন অবস্থায়। কাগজপত্রে এই অস্তিত্বহীনতার কারণে এই মানুষগুলো বঞ্চিত হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষা সেবা থেকে।

বিশ্বব্যাংক পরিচালিত ‘আইডেন্টিফিকেশন ফর ডেভেলপমেন্ট’ প্রকল্প থেকে সম্প্রতি এ বিষয়ে সতর্ক করেছে। রোববার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এসব ‘অদৃশ্য মানবদের’ অধিকাংশই বাস করে আফ্রিকা ও এশিয়া মহাদেশে। এদের এক তৃতীয়াংশই শিশু। সহিংসতাপূর্ণ দেশগুলোকে জন্ম নেওয়া এসব শিশুর জন্ম নিবন্ধন হয়নি। আর এ কারণেই তারা কাগজপত্রে অস্তিত্বহীন থেকে যাচ্ছে।

আইডেন্টিফিকেশন ফর ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যবস্থাপক বৈজন্তি দেসাই জানিয়েছেন, অনেকগুলো বিষয়ের ওপর ভিত্তি করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এর মাধ্যমে উন্নয়নশীল ক্ষেত্রে বিষয়টি সরকার ও জনগণের মধ্যে সেবা প্রদানে দূরত্ব সৃষ্টি করছে।

উদহারণ হিসেবে পেরুর প্রাক্তন উন্নয়নমন্ত্রী ক্যারোলিনা ট্রিভেল্লি জানিয়েছেন, পেরুর আমাজন অঞ্চলের কাছের বাসিন্দাদের কোনো প্রশাসনিক সেবা নিতে হলে পাঁচদিন নৌকা বেয়ে ওই এলাকায় যেতে হয়। আবার অনেক পরিবার জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জানেই না।

জেনেভায় জাতিসংঘে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রতিনিধি অ্যানি সোফি লইস জানিয়েছেন, অভিভাবকরা জন্মনিবন্ধনের গুরুত্ব সম্পর্কে সচেতন হলেও খরচের কারণে তারা পিছিয়ে পড়েন। এর ফলশ্রুতিতে আফ্রিকা ও এশিয়ার লাখ লাখ শিশু যখন স্কুলে যাওয়ার বয়সে পৌঁছে তখনই তাদের সম্পর্কে জানতে পারে প্রশাসন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত