আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

স্পেনের আদেশ মানবে না কাতালোনিয়া

স্পেনের আদেশ মানবে না কাতালোনিয়া

স্বাধীনতার প্রশ্নে স্পেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে নেয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কাতালোনিয়ার আঞ্চলিক নেতারা। কাতালোনিয়ার স্বাধীনতার উদ্যোগের জেরে স্পেন এখন কঠোর অবস্থান নিয়েছে। এরইমধ্যে স্বায়ত্তশাসিত অঞ্চলটিকে সরাসরি শাসনের মধ্যেও নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে স্পেন। রোববার মন্ত্রিসভার বৈঠকের পর এমনটাই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।

কিন্তু স্পেনের এমন সিদ্ধান্ত মানতে নারাজ কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে কাতালোনিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাউল রোমেভা জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার কাতালানদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে।

স্পেনের সরাসরি শাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে এরইমধ্যে কাতালোনিয়ার রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। সরাসরি শাসন মেনে না নেয়ার দাবিতে অঞ্চলের কয়েক লাখ মানুষ বিক্ষোভও করেছে।

কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী বলছেন, স্বাধীনতা আদায়ের নামে কাতালোনিয়ার নেতারা আইনের অবমাননা করছেন। একারণেই কাতালোনিয়ার স্বায়ত্তশাসন কেড়ে নেওয়ার পথ অবলম্বন করা হয়েছে। তিনি বলেন, সার্বিক দিক বিবেচনায় নিয়ে কাতালানবাসীদেরও উচিত এই সিদ্ধান্ত মেনে নেওয়া।

স্বাধীনতার পথ খুঁজে বের করতে গত ১ অক্টোবর গণভোটের আয়োজন করে কাতালোনিয়ার আঞ্চলিক সরকার। তাতে স্বাধীনতার পক্ষেই রায় দেন রাজ্যের জনগণ।  কিন্তু সেই ভোটকে অবৈধ ও সংবিধান বিরোধী বলে আখ্যা দেয় স্পেনের পার্লামেন্ট।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত