আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ব্যক্তিগত গাড়ি বিক্রি বন্ধ করছে সিঙ্গাপুর

ব্যক্তিগত গাড়ি বিক্রি বন্ধ করছে সিঙ্গাপুর

আগামী বছর থেকে নতুন করে ব্যক্তিগত গাড়ি বিক্রি বন্ধের উদ্যোগ নিয়েছে সিঙ্গাপুর। যানজট নিয়ন্ত্রণে রাখতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সীমিত রাখার পরিকল্পনার অংশ হিসেবে এটি করা হচ্ছে। তবে দেশটি একইসঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছর দেশটিতে গাড়ি নিবন্ধন প্রবৃদ্ধির সর্বোচ্চ লক্ষ্য ধরা হয়েছিল শূন্য দশমিক ২৫ শতাংশ। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তা শূন্য শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৬ সালের হিসেবে সিঙ্গাপুরে ৬ লাখেরও বেশি ব্যক্তিগত গাড়ি রয়েছে। দেশটিতে ব্যক্তিগত গাড়ির দাম যুক্তরাষ্ট্রের তুলনায় চার গুণ বেশি।

সোমবার ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিঙ্গাপুরের ১২ শতাংশ ভূমিতে ইতিমধ্যে সড়ক করা হয়েছে। এই সড়ক বর্দ্ধিতকরণের সুযোগ একেবারেই সীমিত।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, সরকার গণপরিবহন খাতে আগামী পাঁচ বছরে ২ হাজার ৮০০ কোটি সিঙ্গাপুরিয়ান ডলার ব্যয় করবে। এর মধ্যে মেট্রো রেল ব্যবস্থার উন্নয়নও রয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত