আপডেট :

        ৮ কোটি ৫০ লাখ পাউন্ড পচা খাবারে নাকাল লস এঞ্জেলেস

        ক্যালিফোর্নিয়ার শেল্টারে ১১৭ কুকুরের কবর, ৬০০টির খোঁজ নেই

        ক্যালিফোর্নিয়ায় টেসলার ধাক্কায় শপিং সেন্টারে নিহত ৭৯ বছর বয়সী নারী

        যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা প্রশমনের পথে, আপাতত হামলা বন্ধে সম্মতি

        অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

        দেরিতে পৌঁছানো ডাকযোগে ভোট গণনার পক্ষে সুপ্রিম কোর্টের রায়, ট্রাম্পের বড় ধাক্কা

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় নিহত ২

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় নিহত ২

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। সোমবার লেক কাউন্টির ক্লিয়ারলেক ওকস এলাকায় এ ঘটনা ঘটে।

সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, সোমবার সকালে ক্লিয়ারলেকের  বাসিন্দা ৬১ বছরের অ্যালান অ্যাশমোর তার ব্যক্তিগত অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছোঁড়েন। এতে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার পর অ্যাশমোরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন ও অস্ত্র দিয়ে হামলার অভিযোগ আনা হয়েছে।

এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তবে পুলিশ অ্যাশমোরের এই নির্বিচার গুলিবর্ষণের কারণ জানতে তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঞ্চলে ব্যক্তিগত অস্ত্র বহনের অনুমতি রয়েছে। গত মাসে লাস ভেগাসের মান্দালয় বে রিসোর্ট ও ক্যাসিনো এলাকায় বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়। কনসার্ট চলাকালে এ হামলা চালান ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত