আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রাখাইনে গিয়ে ‘ঝগড়া’ না করার আহ্বান সু চির

রাখাইনে গিয়ে ‘ঝগড়া’ না করার আহ্বান সু চির

গত আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর এই প্রথমবার রাখাইন সফরে গিয়ে মিয়ানমারের ডি ফ্যাক্টো সরকারপ্রধান অং সান সু চি সেখানকার মানুষদের প্রতি ‘ঝগড়া’ না করার আহ্বান জানিয়েছেন।

এ পর্যন্ত ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মতে, বিশ্বে ‘সবচেয়ে দ্রুত বড় হওয়া শরণার্থী সংকট’ এটি, যা এশিয়ার মধ্যে সর্ববৃহৎ।

রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ সহিংসতার মধ্যেও দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকায় প্রবল আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েন শান্তিতে নোবেলজয়ী ও গণতন্ত্রপন্থি নেত্রী সু চি। দেশটির সেনাবাহিনীর সীমাহীন নির্যাতন-নিপীড়ন ও অত্যাচরকে রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নিধন’ অভিযান বলে অভিহিত করেছে জাতিসংঘ। কিন্তু তারপরও সেনাবাহিনীকে সমর্থন করে আসছিলেন সু চি।

জাতিগত নিধনের অভিযোগ প্রত্যাখ্যান করে মিয়ানমার দাবি করে, ২৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর আউট-পোস্টে জঙ্গিদের হামলার পর রাখাইনে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে সেনাবাহিনী।

বৃহস্পতিবার কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে রাখাইনের রাজধানী সিত্তে থেকে হেলিকপ্টারে করে ভয়ংকর সহিংসতার শিকার রোহিঙ্গা অধ্যুষিত মংডু জেলায় পৌঁছান সু চি। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, সু চির সফরসঙ্গী হিসেবে দুটি হেলিকপ্টারে সেনাবাহিনী, পুলিশ ও সরকারের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা রাখাইন সফরে যান।

রোহিঙ্গাদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি আরো জানিয়েছে, রাখাইন পরিস্থিতির ওপর পর্যবেক্ষণকারী একটি গ্রুপের কর্মকর্তা ক্রিস লেওয়া বলেছেন, মুসলিমদের ধর্মীয় নেতাদের একটি গ্রুপের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন সু চি।

ওই আলোচনার সময় উপস্থিত ছিলেন, এমন একজন মুসলিম নেতাকে উদ্ধৃত করে ক্রিস লেওয়া বলেন, ‘জনগণের উদ্দেশে তিনি মাত্র তিনটি বিষয় বলেছেন- তাদের শান্তিতে বসবাস করা উচিত, সাহায্যের জন্য সরকার তাদের পাশে আছে এবং পরস্পরের সঙ্গে তাদের ঝগড়া করা উচিত নয়।’

দুর্গম পথ ও নাফ নদী পাড়ি দিয়ে হাজার হাজার রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশের অদম্য চেষ্টা দেখা গেছে একদিন আগে বুধবারও। দুই মাস আগে রোহিঙ্গাদের আসার যে স্রোত শুরু হয়, তা থামার লক্ষণ দেখা যাচ্ছে না। নাফ নদীর পশ্চিম তীর থেকে নৌকা বা হাতে তৈরি ভেলায় করে বাংলাদেশে আসার চেষ্টা করছে তারা। তাদের মাথায় প্রয়োজনীয় জিনিসের বস্তা, কারো কোলেপিঠে ছোট ছোট শিশু, কেউবা বগলদাবা করেছে খাদ্য, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের পুটলি, পুরুষদের হাতে বড় বড় ব্যাগ, কেউবা কাঁধে উঠিয়ে বৃদ্ধ বাবা-মাকে আনছেন। জঙ্গল-জল-কাদা, মাঠ-নদী পেরিয়ে তারা আসছে ঝাঁকে ঝাঁকে।

এরই মধ্যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘও এ কাজে সহায়তা করছে। রোহিঙ্গাদের ফেরত নিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্ব চাপ দিচ্ছে।



এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত