আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চিকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সু চিকে জাতিসংঘ মহাসচিবের অনুরোধ

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস মিয়ানমারের নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চিকে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।

মঙ্গলবার ফিলিপাইনের সংবাদমাধ্যম ইনকোয়েরার জানিয়েছে, রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনের ফাঁকে সু চির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেছেন জাতিসংঘ মহাসচিব।

জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, ‘মহাসচিব ও স্টেট কাউন্সিলর রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সম্প্রদায়গুলোর মধ্যে সত্যিকারের সমন্বয়ের প্রয়োজনীয়তার পাশাপাশি মানবিক ত্রাণ প্রবেশে নিশ্চয়তা, নিরাপদ, সম্মান, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন মহাসচিব।

ইনকোয়েরার জানিয়েছে, সু চির সঙ্গে পৃথক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন রাখাইনে মানবিক ত্রাণ পাঠানোর বিষয়ে আলোচনা করেছেন। তবে বৈঠকে সু চি কী বলেছেন তা জানা যায়নি।

প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর হত্যা-নির্যাতন থেকে বাঁচতে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে বাংলাদেশে। আন্তর্জাতিক সংগঠন ও রাষ্ট্র নায়কদের নিন্দা-বিবৃতি সত্ত্বেও নির্যাতন বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে মিয়ানমার সরকার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত