আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

সিরিয়ায় বিমান হামলায় নিহত ৪৩

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-আতারিব শহরে বিমান হামলায় ৪৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া না কি রাশিয়ার যুদ্ধবিমান থেকে এ হামলা চালানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে ও কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অনেক ভবন ও ঘরবাড়ি ধ্বংস হয়েছে। রাস্তায় রক্তাক্ত মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।

সিরিয়া গৃহযুদ্ধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আস্তানায় বহুপক্ষীয় আলোচনার দুই সপ্তাহেরও কম সময়ে আল-আতারিব শহরে এই বিমান হামলা চালানো হলো। আস্তানা শান্তি আলোচনায় অংশ নিয়ে তুরস্ক, রাশিয়া ও ইরান সিরিয়ার চারটি শহরে ‘নো-ফ্লাই জোন’ কার্যকর করার ঘোষণা দেয়।

সিরিয়ার খুবই গুরুত্বপূর্ণ চার শহর ইদলিব, হোমস, লাটাকিয়া ও হামা- এই চার শহরে নো-ফ্লাই জোন কার্যকরের ঘোষণা দেওয়া হয়। শর্তানুযায়ী, প্রায় ২৫ লাখ লোকের ওই চার শহরে বিমান হামলাসহ সব ধরনের সংঘর্ষ আগামী ছয় মাসের জন্য বন্ধ রাখার কথা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত