আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নির্ভরযোগ্য তদন্ত চায় যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের ওপর নৃশংসতার নির্ভরযোগ্য তদন্ত চায় যুক্তরাষ্ট্র

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার খবরগুলোর বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সময় বুধবার টিলারসন এই আহ্বান জানান।
বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে চলতি বছরের আগস্টের শেষের দিকে বিদ্রোহীদের দমনের নামে সেনাবাহিনীর শুদ্ধি অভিযান শুরুর পর থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে এসেছে।
জাতিসংঘের শীর্ষ এক কর্মকর্তা রাখাইনে সেনাদের এই অভিযানকে জাতিগত নিধনের ‘ধ্রুপদী উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
সেনাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে দুই বছরেরও কম সময় আগে দায়িত্ব নেওয়া মিয়ানমারের বেসামরিক প্রশাসনের প্রধান তথা কার্যত নেতা অং সান সু চির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতায় উদ্বেগ প্রকাশ করেন টিলারসন। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে সাম্প্রতিক সহিংসতার সময় মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনী ও দোসরদের (যাদের নিয়ন্ত্রণ করেনি আইনশৃঙ্খলা বাহিনী) ব্যাপক নৃশংসতার বিশ্বাসযোগ্য বহু খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’
সংবাদ সম্মেলনের আগে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার অভিযোগ থাকা মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে দেখা করেন টিলারসন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরের আগে বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী ক্যাম্পগুলো পরিদর্শন শেষে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্মিজ সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নারীদের গণধর্ষণ, এই জনগোষ্ঠীর মানুষকে হত্যা ও নির্যাতনের অভিযোগ আনেন।
বুধবার টিলারসন মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, এর সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত