আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত হলেন মুগাবে

দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত হলেন মুগাবে

ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দলীয় প্রধানের পদ থেকে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে বরখাস্ত করেছে। একইসঙ্গে বরখাস্তকৃত ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাওয়াকে দলীয় প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার বিশেষ কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দলের বৈঠকে অংশ নেওয়া এক প্রতিনিধি  রয়টার্সকে বলেছেন, ‘তাকে বরখাস্ত করা হয়েছে। নানগাওয়া  এখন আমাদের নতুন নেতা।’

এদিকে বিবিসি জানিয়েছে, রোববার সেনাপ্রধানের সঙ্গে মুগাবের বৈঠক হওয়ার কথা।  তার বাসভবন থেকে একটি গাড়ির বহর বের হয়ে  যেতে দেখা গেছে।

মুগাবের পদত্যাগের দাবিতে শনিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী হারারেতে তার বাসভবনের কাছে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর পক্ষে স্লোগান দেয়।

দুই সপ্তাহ আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট নানগাওয়াকে সরকার ও দল থেকে বহিষ্কার করেন। মূলত স্ত্রী গ্রেস মুগাবেকে দলের ভবিষ্যত উত্তরসূরি করতেই এই পদক্ষেপ নিয়েছিলেন ৩৭ বছর ধরে ক্ষমতায় থাকা মুগাবে।

ক্ষমতাসীন দলের অর্ন্তকোন্দলের জের ধরে গত বুধবার সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয়।

এরপরই ৯৩ বছরের মুগাবেকে গৃহবন্দি করে রাখা হয়।অব্যাহত জনঅসন্তোষের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার জানু-পিএফ পার্টি ঘোষণা দেয় তারা মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বরখাস্ত করতে যাচ্ছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত