আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

পদত্যাগ নয়, জাতির উদ্দেশে ভাষণ দিলেন মুগাবে

পদত্যাগ নয়, জাতির উদ্দেশে ভাষণ দিলেন মুগাবে

সেনাবাহিনী জিম্বাবুয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর চারদিক থেকে অব্যাহত চাপের মুখে পদত্যাগের ঘোষণা না দিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

রোববার ক্ষমতাসীন জানু-পিএফ পার্টির কেন্দ্রীয় কমিটি মুগাবেকে দলীয় প্রধানের পদ থেকে বহিষ্কার করার পর জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বললেন, আগামী মাসে অনুষ্ঠেয় দলীয় কংগ্রেসে সভাপতিত্ব করবেন তিনি। ভাষণ দেওয়ার সময় তার পাশে সেনাবাহিনীর জেনারেলরা উপস্থিত ছিলেন।

বুধবার সেনাবাহিনী দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর জিম্বাবুয়েজুড়ে মুগাবের পদত্যাগের দাবি জোরালো হয়। দেশটির জনগণ প্রতীক্ষায় ছিল, পরিবর্তীত পরিস্থিতিতে মুগাবে রাষ্ট্র ও সরকার প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন। কিন্তু গৃহবন্দি মুগাবে তার লিখিত ভাষণে পদত্যাগের বিষয়টি উল্লেখ না করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারের নিয়ন্ত্রণ নেওয়ায় সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদগার করেননি মুগাবে। তিনি তাদের ক্ষমা করে সমস্যা সমাধানের কথা বলেছেন।

তবে এর আগে মুগাবের জানু-পিএফ পার্টি তাকে ও ফার্স্ট লেডি গ্রেস মুগাবেকে দল থেকে বহিষ্কার করে এবং প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াতে তাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু টেলিভিশন ভাষণে এ বিষয়ে কোনো কথা বলেননি তিনি।

সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়াকে বহিষ্কারের পর মুগাবে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী ক্ষোভ প্রকাশ করে এবং এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তারা হারারে দখল করে। বুধবার সপরিবারে মুগাবেকে গৃহবন্দি করে দেশের নিয়ন্ত্রণ নেয়। এরপর সেনা-জনতা মিলে মুগাবের পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু তিনি তার অবস্থানে অনড় রয়েছেন।

স্থানীয় সময় সোমবার দুপুরের মধ্যে পদত্যাগ না করলে প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে অভিশংসন করা হবে বলে হুমকি দিয়েছে জানু-পিএফ পার্টির শীর্ষ নেতৃত্ব। কিন্তু মুগাবে তার মতোই এগোচ্ছেন। উদ্ভূত পরিস্থিতিতে সময় পার করতে চাইছেন তিনি। আগামী মাসে দলীয় কংগ্রেসে সভাপতিত্ব করার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে তিনি আপাতত পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিলেন। এর ফলে সরকারের ভেতরে ও বাইরে কী ঘটে চলেছে, তা নিয়ে জনগণের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত